স্ট্রিম প্রতিবেদক

সম্প্রতি গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। তাঁর গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনায় এসেছেন আরেক কন্টেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী। উঠেছে তাঁকে গ্রেপ্তারের দাবিও।
খোঁজ নিয়ে জানা গেছে, আর এস ফাহিম চৌধুরী তৌহিদ আফ্রিদির ঘনিষ্ঠ বন্ধু। এছাড়া ঢাকা উত্তর সিটির ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. তারেকুজ্জামান রাজীবের ছিলেন ‘ডান হাত’। সে প্রমাণ মিলেছে রাজীবের ফেসবুক পোস্টেও।
ফহিমকে নিয়ে গত দুই দিন নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে কয়েকটি পোস্ট দিয়েছেন রাজীব।
মঙ্গলবার (২৬ আগস্ট) এক ফেসবুক পোস্টে রাজীব লিখেছেন, ‘মোহাম্মদপুর ৩৩ নাম্বার ওয়ার্ড যুবলীগের আগামী দিনের কাণ্ডারী তুই, আর আমার সবচেয়ে কাছের ডান হাত ফাহিম। তুই ছিলি সবসময় আমার ভরসার শক্তি, যার ওপর নির্ভর করে আমি এগিয়েছি।’

শুধু আফ্রিদি বা রাজীব নয়, ফাহিমের সখ্য ছিলো আরো অনেকের সঙ্গে। বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়কে তিনি বিশেষভাবে ভালোবাসেন বলে উল্লেখ করেছেন এক ব্লগে। ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকের সঙ্গেও ছিল অন্তরঙ্গতা। বিরাট র্যালি করে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের জন্মদিন পালন এবং তাঁর সঙ্গে সাক্ষাতের ভিডিও এখনও পাওয়া যায় ফেসবুক ইউটিউবে।
নাম প্রকাশ না করার শর্তে আর এস ফাহিমের ঘনিষ্ঠ এক সূত্র স্ট্রিমকে জানিয়েছে, ফাহিম কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি বাইক স্ট্যান্ট করতেন। সেই সঙ্গে রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ীদের সঙ্গে মিশতেন। তাঁদের নির্বাচনী প্রচার-প্রচারণাসহ নানা ধরণের সাহায্য করতেন। বিনিময়ে নিতেন বিভিন্ন রকম সুবিধা। ভবিষ্যতে রাজনীতিতে আসার কথাও ভাবছিলেন।
তবে প্রচার-প্রচারণা বা সাহায্য নয়, এবার ফাহিমের কাঁধে পড়েছে গ্রেপ্তার তৌহিদ আফ্রিদিকে জেল থেকে বের করার দায়িত্ব। ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজীব এই দায়িত্ব দিয়েছেন তাঁকে।
এক ফেসবুক পোস্টে রাজীব লিখেছেন, ‘মনে রাখিস, তুই শুধু আমার ডান হাত না— তুই আগামী দিনের শক্তি। আফ্রিদি আর রাহীর দায়িত্ব তোর কাঁধে, তাদের শেল্টার দিয়ে এগিয়ে নেওয়ার ভার তুই-ই বহন করবি। তুই-ই দেখাবি সামনে পথ।’
তবে খোঁজ নিয়ে জানা গেছে, আর এস ফাহিম নিজেও একজন হত্যা মামলার আসামি। মোহাম্মদপুর থানার ওসি কাজী মো. রফিক আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি রফিক স্ট্রিমকে বলেন, ‘৫ আগস্টের পর গুলশান থানায় ফাহিমের নামে একটি হত্যা মামলা দায়ের হয়েছে।’

বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে যুবদল নেতা মনির খানের (৩৮) মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সঙ্গে স্বজনের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
৭ ঘণ্টা আগে
নিজের চারটি গাড়ি ও চারজন চালক থাকার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১০ জুন) সংসদে জামায়াতে ইসলামীর সদস্য নজিবুর রহমানের বক্তব্যের প্রতিবাদে নিজের সম্পত্তির হিসাব জানাতে তিনি এই তথ্য দেন।
৭ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং তাঁর ছেলে অয়ন ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলায় এক প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন এবং কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন করা হয়েছে। বুধবার (১০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিন এ কমিটি দুইটি গঠন করা হয়।
৭ ঘণ্টা আগে