স্ট্রিম ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষের সময় ‘ককটেল বিস্ফোরণে’ মো. জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে এই ঘটনা ঘটে।
বেসরকারি বার্তা সংস্থা ইউএনবির এক খবরে বলা হয়েছে, জাহিদ ক্যাম্পের মৃত মো. ইমরানের ছেলে। সাত ভাই-বোনের তিনি সবার ছোট ছিলেন এবং কল্যাণপুরে মোবাইল সার্ভিসিংয়ের একটি দোকানে কাজ করতেন।
জাহিদের বন্ধু আফতাব হোসাইনের দাবি, ক্যাম্পের ভেতর আনুমানিক আজ ভোর সাড়ে ৩টার দিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। কী ঘটছে তা দেখতে জাহিদ ঘর থেকে বের হন। এ সময় তাঁর পায়ের কাছে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন।
আফতাব জানান, গুরুতর আহতাবস্থায় তাঁকের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টা ৪৫মিনিটের দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
উল্লেখ্য, জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়। গত কয়েকদিন ধরে ‘বুনিয়া সোহেল গ্রুপের’ সঙ্গে ‘পিচ্চি রাজা-চুয়া সেলিম গ্রুপের’ মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ ও বন্দুকযুদ্ধ হয়েছে। দুই দিন আগে সেনাবাহিনী ক্যাম্প থেকে বেশ কয়েকজনকে আটক করেছে এবং ৩২টি ককটেল জব্দ করেছে।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১৩ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
২৪ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
২৯ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৩৭ মিনিট আগে