স্ট্রিম সংবাদদাতা

ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের সদর উপজেলার শিবু মার্কেট, জালকুড়ি ও ভূইগড় পর্যন্ত সাদা কাপড়ে কালো রঙে কালিমাখচিত বেশ কিছু পতাকা উড়তে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, রাতের আঁধারে অটোরিকশায় এসে কিছু মাদ্রাসাছাত্র এসব পতাকা লাগিয়ে গেছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে সরেজমিনে দেখা যায়, নারায়ণগঞ্জ সদর উপজেলার শিবু মার্কেট এলাকায় আন্ডারপাসের লাইটের পিলারে বাঁধা সাদা কাপড়ে কালো রঙে আরবিতে খচিত সারি সারি পতাকা। প্রায় শতাধিক পতাকা উড়ছে এই সংযোগ সড়কে।
প্রত্যক্ষদর্শী দোকানি বলছেন, বুধবার বা মঙ্গলবার রাত ৯টা থেকে ১১টার মধ্যে কিছু মাদ্রাসাছাত্র এসে এসব পতাকা লাগিয়ে গেছে। তবে কেন এসব পতাকা লাগানো হচ্ছে, সে বিষয়ে কিছু জানেন না তিনি।
প্রাইভেটকারচালক মো. রায়হান বলেন, ‘আমি মূলত গত শুক্রবার থেকে ঢাকা শহরের বিভিন্ন স্থানে এই পতাকাগুলো দেখতে পাচ্ছি। রাস্তায় চলাচলের সময় বিশেষ করে ফ্লাইওভারের নিচে, ওপরে এবং ফ্লাইওভারের পিলারের সঙ্গে এসব পতাকা লাগানো রয়েছে। তবে কী উদ্দেশ্যে বা কারা এগুলো লাগিয়েছে, সে বিষয়ে আমি জানি না।’
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকজন তরুণ শিক্ষার্থীদের এসব পতাকা লাগাতে দেখা যায়। ভিডিওতে তাদের দাবি, সদর উপজেলার শিবু মার্কেট, জালকুড়ি ও ভুইঘর আন্ডারপাস এলাকার লাইটের পিলারে তারা এসব পতাকা লাগিয়েছেন।
ভিডিওতে থাকা এক তরুণ নিজেকে মাদ্রাসাশিক্ষার্থীর দাবি করে বলেন, সম্প্রতি একটি পতাকা সরিয়ে ফেলার ঘটনার প্রতিবাদ হিসেবে তারা কালেমাখচিত পতাকা লাগানোর উদ্যোগ নিয়েছেন। তাদের দাবি, নারায়ণগঞ্জে তারা প্রায় দেড় হাজার পতাকা লাগানোর ব্যবস্থা করেছেন এবং প্রয়োজনে আরও পতাকা লাগাবেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘বর্তমানে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন দেশের পতাকা টানানোর বিষয়টি দেখা যাচ্ছে। তবে সাদা কাপড়ে কালেমা লেখা পতাকা লাগানোর বিষয়টি আমাদের নজরে আগে আসেনি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। কারা ও কী উদ্দেশ্যে এগুলো লাগিয়েছে, তা বের করার চেষ্টা করা হবে।’

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৯ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪০ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে