স্ট্রিম সংবাদদাতা

যশোরের শার্শায় নিখোঁজের ১ মাস পাঁচদিন পর সন্দেহভাজন পরিবারের গোয়ালঘরের মাটি খুঁড়ে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৮টার দিকে উপজেলার বসতপুর পূর্বপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ইকরামুল কবির (২৫) পুটখালী ইউনিয়নের দক্ষিণ বারোপোতা গ্রামের আব্দুল রশিদের ছেলে। বিবাহবহির্ভূত সম্পর্ক ও পাওনা টাকার বিরোধে এই হত্যাকাণ্ড হতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় জড়িত সন্দেহে এক দম্পতিকে আটক করেছে পুলিশ।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানিয়েছে, বসতপুর গ্রামের আল ফুরাদের স্ত্রী মুন্নী বেগমের (২২) সঙ্গে ইকরামুলের বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে এলাকায় আলোচনা ছিল। এ নিয়ে ফুরাদ ও মুন্নীর সংসারে একাধিকবার কলহও হয়। এর মধ্যে মুন্নীকে কিছু টাকা ধার দেন ইকরামুল। ১ মাস আগে ইকরামুল ওই টাকা আনতে মুন্নীর বাড়িতে যাওয়ার পর নিখোঁজ হন।
এ ঘটনার তদন্তে নেমে সম্প্রতি মুন্নীর স্বামী আলফুরাদকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার ওই দম্পতির বাড়ির গোয়ালঘরের মাটি খুঁড়ে ইকরামুলের অর্ধগলিত মরদেহ পাওয়া যায়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, প্রাথমিকভাবে বিবাহবহির্ভূত সম্পর্ক ও আর্থিক বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি হয়েছে ধারণা করা হচ্ছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তার তদন্তও চলছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
১১ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে