স্ট্রিম প্রতিবেদক

হামের উপসর্গে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে কারও হাম শনাক্ত হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ১ হাজার ৩৪১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হামের উপসর্গে ঢাকায় ৩, চট্টগ্রামে ২ ও ময়মনসিংহে এক শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৩৫০ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৬৫ শিশু। এই পর্যন্ত মোট মারা গেছে ৪১৫ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৫০ হাজার ৫০০ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৫ হাজার ৯৮০ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৩১ হাজার ৯৯২ শিশু বাড়ি ফিরেছে। ১৫ মার্চ থেকে দেশে ৬ হাজার ৯৩৭ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

.png)

খুলনার দিঘলিয়া উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নড়াইলের কালিয়ার একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু কমের পরিসংখ্যানে আত্মতুষ্টির সুযোগ নেই। বৃষ্টির কারণে এডিস মশার বিস্তার বেড়েছে। জুলাইয়ে প্রত্যেক দিনই আক্রান্ত বেড়েছে। ফলে আগস্টে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।
২ ঘণ্টা আগে
দেশব্যাপী থ্যালাসেমিয়া রোগীদের জন্য জাতীয় ডেটাবেজ তৈরির আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে বিশ্ব রক্তদাতা দিবসের অনুষ্ঠানে এই তাগিদ দেন তিনি।
৩ ঘণ্টা আগে
সারা দেশে মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্মৃতিবিজড়িত স্থানগুলো সংরক্ষণে সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শুক্রবার (৩১ জুলাই) মুন্সিগঞ্জের সৈয়দপুর ইউনিয়নের ফুলহার গ্রামে ধলেশ্বরী নদীর তীরে মুক্তিযুদ্ধের সম্মুখ সমরস্থান পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
৩ ঘণ্টা আগে