স্ট্রিম সংবাদদাতা

সিলেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আড়াই লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। আজ শনিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনুর রুবাইয়াতের নেতৃত্বে যৌথবাহিনী পাথরগুলো জব্দ করে। এ নিয়ে সিলেটে গত তিন দিনে প্রায় ৪ লাখ ঘনফুট পাথর জব্দ হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
আজ শনিবার সকাল থেকে ধুপাগুলের বিভিন্ন ক্র্যাশার মিল ও মহালদি গ্রামে লুকিয়ে রাখা আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়।
সিলেট জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ জানান, শনিবার সিলেটের বিভিন্ন এলাকা থেকে মাটি ও বালি চাপা দিয়ে লুকিয়ে রাখা প্রায় আড়াই লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। জব্দকৃত পাথরগুলো আলোচিত সাদাপাথর এলাকায় প্রতিস্থাপন করা হবে।
এদিকে, পুলিশ প্রশাসন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও জেলা প্রশাসন আলাদাভাবে সাদাপাথর চোরদের ব্যাপারে অনুসন্ধান শুরু করেছে। হাইকোর্ট বিভাগও সাত দিনের মধ্যে চোরের তালিকা দাখিলের নির্দেশনা দিয়েছেন।
পাথর লুট ও চুরির ঘটনায় দেড় হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবীব। গতকাল শুক্রবার সিলেটের কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়েরের পর এ পর্যন্ত পাঁচ জনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন, মোহাম্মদ কামাল মিয়া (পিচ্চি কামাল), মো. আবু সাঈদ (২১), মো. আবুল কালাম (৩২), ইমান আলী (২৮) ও জাহাঙ্গীর আলম (৩৫)।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১২ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
২৩ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
২৮ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৩৭ মিনিট আগে