স্ট্রিম প্রতিবেদক

ঢাকার ঘিঞ্জি এলাকা দিয়ে মনোরেল চালু করার বিষয়ে ভাবছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে রিকশা, অটোরিকশাসহ ছোট পরিবহনের ওপর মানুষের নির্ভরশীলতা কমে আসবে।
সোমবার (২ মার্চ) বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. এম শামসুল হক স্ট্রিমকে এই তথ্য দেন।
এর আগে নগর পরিবহন ব্যবস্থা নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। বৈঠকে নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কী কথা হয়েছে- জানতে চাইলে অধ্যাপক শামসুল হক বলেন, ‘ঢাকার যেসব ঘিঞ্জি এলাকায় মেট্রোরেল প্রবেশ করতে পারে না; সেসব জায়গায় ফিডার মেট্রো, যেটাকে মনোরেল বলে, সেটা চালু করতে চান প্রধানমন্ত্রী। যদি সবাইকে এই দ্রুতগতির পরিবহনে আনা সম্ভব হয়, তাহলে ঢাকা থেকে ছোট গাড়ি- রিকশা, ইজিবাইকের ওপর মানুষের নির্ভরশীলতা কমবে।’
তিনি বলেন, ‘রিকশা ও অটোরিকশার মতো পরিবহণ নিয়ন্ত্রণ করা কঠিন হচ্ছে। সেক্ষেত্রে মনোরেল হবে কৌশলগত ভাবনা। এটা যদি বাস্তবায়ন করা হয়; মানুষ ভালো বিকল্প পেলে, ব্যয়বহুল ও প্রাইভেসি নেই এমন পরিবহনে চড়বে না।’
‘প্রধানমন্ত্রী বারবার বলছিলেন, ‘নারীদের যাতায়াতে এত বড় ভোগান্তি- আমরা যদি এরকম সিস্টেম তৈরি করতে পারি, তাহলে ভালো হয়। পাশাপাশি তিনি ঢাকাকে বিকেন্দ্রীকরণের জন্য চিন্তাভাবনা করছেন। বাস রুট ফ্র্যাঞ্চাইজটা জোন অনুযায়ী ধাপে ধাপে বাস্তবায়ন করতে চাচ্ছেন। কারণ বাসের বিশৃঙ্খলা যানজটের বিরাট একটি কারণ।’
শামসুল হক বলেন, ‘মেট্রোরেলই তো পৃথিবীতে একমাত্র রেলভিত্তিক গণপরিবহন নয়। যে জায়গায় মেট্রো হবে না, সেই জায়গায় কিছু তো হতে হবে। ওই ‘কিছু’ হওয়ার জন্য লাইট, ভেরি লাইট মনোরেল হতে পারে। আপনি দেখবেন- জাপান, হংকং, সিঙ্গাপুরের অনেক ঘিঞ্জি এলাকায় পাহাড়ের ভেতরে, বিল্ডিংয়ের ভেতর দিয়ে যাচ্ছে মনোরেল। ইন্টারনেটে দেখেন, অফিসের ভেতর দিয়ে, মার্কেটের ওপর দিয়ে চলে যাচ্ছে- নিচে মার্কেট, ওপরে মনোরেল।’
পরিবহন বিশেষজ্ঞ শামসুল হক বলেন, ‘আসলে আমরা মেট্রো বলতে শত বছর আগের মেট্রো মনে করি। মেট্রোর তো কত রকম বিকল্প এসেছে এবং সবাই ব্যবহার করছে। মনোরেল লাইটওয়েট, আঁকাবাঁকা পথে যেতে পারে। কিন্তু হেভি রেল সংসদ ভবনের খামারবাড়িতে প্রায় ৭৮ মিটার ভেতরে ঢুকেছে। কারণ ওর টার্ন ভারী। ক্ষমতা বেশি। কিন্তু মেট্রোরেলকে ফিডার বলে না। মেট্রো আপনাকে ডোর-টু-ডোর ফ্যাসিলিটি দেবে না। বাসও ডোর-টু-ডোর দেয় না। তাই যেসব দেশে বাস আছে, সেখানে ফিডার বাসও আছে- ওলিগলি থেকে যাত্রী নিয়ে বড় বাসে দেয়। সিমিলারলি মেট্রো হলো মেরুদণ্ড- দ্রুতগতির, অধিক পরিবহণক্ষমতা সম্পন্ন গণপরিবহণ।’
ঢাকায় শুধু নারীদের জন্য বাস সার্ভিস চালু করতে চান তারেক রহমান। গণপরিবহণকে নারীবান্ধব করতেই তিনি এমন সিদ্ধান্ত নিচ্ছেন বলে মন্তব্য করেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. এম শামসুল হক। তিনি বলেন, নারীরা বাস চালাবে, বাসগুলো ইলেকট্রিক বাস হবে- এমন চিন্তাভাবনা করছেন প্রধানমন্ত্রী।
নারীদের জন্য বাস কি ১৮০ দিনের মধ্যে চালু করা হবে- জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তাঁর ভাবনার ভেতরে আছে। তা যত দ্রুততম সময়ে করে যায়। ১৮০ দিন বলা যাবে না, দ্রুততম সময়ে করার জন্য মন্ত্রীকে দিকনির্দেশনা দিয়েছেন। ইলেকট্রিক বাস মেয়েরা চালাবে, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে এটাকে বাস্তবায়ন করার জন্য অনেকগুলো দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।’

বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে যুবদল নেতা মনির খানের (৩৮) মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সঙ্গে স্বজনের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
৮ ঘণ্টা আগে
নিজের চারটি গাড়ি ও চারজন চালক থাকার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১০ জুন) সংসদে জামায়াতে ইসলামীর সদস্য নজিবুর রহমানের বক্তব্যের প্রতিবাদে নিজের সম্পত্তির হিসাব জানাতে তিনি এই তথ্য দেন।
৯ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং তাঁর ছেলে অয়ন ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলায় এক প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন এবং কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন করা হয়েছে। বুধবার (১০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিন এ কমিটি দুইটি গঠন করা হয়।
৯ ঘণ্টা আগে