স্ট্রিম প্রতিবেদক

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘যতদিন আলেম-ওলামারা রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত হবে না, ততদিন দেশে শান্তি-সুখ আসতে পারে না।’ এ কারণে তিনি আলেমদেরকে রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
আজ শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে চট্টগ্রামে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘জনসম্পৃক্ততা বাড়াতে আলেমদেরকে তৎপর হতে হবে। জনগণের সাথে ওলামা-মাশায়েখদের সম্পর্ক থাকতে হবে, তাদের দেখভাল করতে হবে, খোঁজখবর নিতে হবে।’
এসময় তিনি বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনে ওলামাদের এগিয়ে আসার অনুরোধ জানান।
আত্মশুদ্ধির ওপর গুরুত্বারোপ করে ড. খালিদ বলেন, ‘আমাদের প্রত্যেকেরই দোষ আছে। আমরা নিজের দোষ নিজে দেখি না, পরের দোষ খুঁজে বেড়াই। আমি যদি কাউকে সম্মান করি, তাহলে আমিও তার কাছ থেকে সম্মান পাব।’
জীবনের স্থায়িত্ব ও ক্ষমতার কথা স্মরণ করিয়ে দিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ‘জীবন সংক্ষিপ্ত। ক্ষমতা, টাকা-পয়সা, ধন-দৌলত, কোনো কিছুই স্থায়ী নয়। এদেশে একসময় যাদের অর্ডারে মানুষের ফাঁসি হয়েছে, আজ অন্যদের অর্ডারে তাঁদের ফাঁসি হতে যাচ্ছে। এ কারণে সব সময় আল্লাহকে স্মরণে রাখতে হবে, তাকে নারাজ করা যাবে না।’
উস্তাদের খেদমতের গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, উলামায়ে কেরামদের সংস্পর্শের বরকতে জীবন আলোকিত হয় এবং উত্তম চারিত্রিক গুণাবলি অর্জন করা যায়।
মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমীর সভাপতিত্বে এসময় আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরীসহ দেশের বিশিষ্ট আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দুই দিনব্যাপী এই বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনে গত শিক্ষাবর্ষে দাওরায়ে হাদিস উত্তীর্ণ প্রায় তিন হাজার আলেমকে সম্মানসূচক পাগড়ি পরানো হবে।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
৯ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
২০ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
২৫ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৩৩ মিনিট আগে