স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজারে মোটরসাইকেলে তেল নেওয়াকে কেন্দ্র করে ফিলিং স্টেশনের কর্মচারীদের সঙ্গে পর্যটকদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন পর্যটক ও একজন স্থানীয়।
বৃহস্পতিবার (২১ মে) রাত ১০টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা এলাকার আশরাফ আলী অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
আহত পর্যটকদের অভিযোগ, রাতে দুটি মোটরসাইকেলে তারা ওই ফিলিং স্টেশনে তেল নিতে যান। এ সময় মোটরসাইকেলে নির্ধারিত পরিমাণের তুলনায় তেল কম দেওয়ার অভিযোগ তুললে কর্মচারীদের সঙ্গে তাদের কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ফিলিং স্টেশনের কয়েকজন কর্মচারী ও মালিকপক্ষের লোকজন একত্র হয়ে তাদের ওপর হামলা চালায়। পরে তারা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নেন।
এ বিষয়ে ফিলিং স্টেশন কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়রা মীমাংসার চেষ্টা করলেও উভয়পক্ষ পরস্পরকে দোষারোপ করায় কোনো সমাধানে আসা যায়নি।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ আলী জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

.png)

রাজধানীতে টানা ভারী বর্ষণে গত ৯ ঘণ্টায় ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আকস্মিক এই অতি ভারী বৃষ্টিতে কার্যত পানিতে ডুবে গেছে ঢাকা, চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
১ few সেকেন্ড আগে
নীলফামারীর ডোমারে ট্রাক চাপায় ব্যাটারিচালিত ভ্যানের চালকসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ডোমার-জলঢাকা সড়কে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের নদীয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নদীয়াপাড়ার প্রদীপ বর্মনের স্ত্রী, দুই সন্তান ও ভাই।
১৬ মিনিট আগে
বাংলাদেশের রুগ্ণ ও বন্ধ তৈরি পোশাক কারখানা অধিগ্রহণ এবং স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে যৌথ বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন চীনা ব্যবসায়ীরা।
৩৫ মিনিট আগে
জনস্বার্থ ও অর্থনৈতিক সুরক্ষাকে প্রাধান্য দিয়েই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যাবে সরকার। রোববার (১২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে