স্ট্রিম প্রতিবেদক

রাজধানীতে টানা ভারী বর্ষণে গত ৯ ঘণ্টায় ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আকস্মিক এই অতি ভারী বৃষ্টিতে কার্যত পানিতে ডুবে গেছে ঢাকা, চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
খোঁজ নিয়ে জানা গেছে, আজ রোববার (১২ জুলাই) সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত (৯ ঘণ্টা) ভারী বৃষ্টিতে প্রধান সড়ক থেকে অলিগলিতে কোমরসমান পানি জমে ব্যাহত হয়েছে যান চলাচল। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চরম বিড়ম্বনায় পড়েছেন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকায় আজ অতি ভারী বৃষ্টি হয়েছে। আগামীকাল সোমবারও (১৩ জুলাই) বৃষ্টি হতে পারে, তবে তার মাত্রা কমবে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্ট্রিমকে জানান, আজ রোববার সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীতে ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টি হয়েছিল।
তিনি বলেন, ‘আজ রাতেও বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে। তবে তা হালকা থেকে মাঝারি মাত্রার হতে পারে, আজকের মতো অতি ভারী নয়।’
গত শনিবার মধ্যরাত থেকে বৃষ্টি শুরু হয়, যা আজ রোববার দুপুর পর্যন্ত দেখা গেছে। এতে নিউমার্কেট, নীলক্ষেত, আজিমপুর, ধানমন্ডি, মিরপুর, শেওড়াপাড়া, কারওয়ান বাজার, হাতিরপুল, কাঁঠালবাগান, গ্রিন রোড, মতিঝিল, গাবতলী, পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকার সড়ক ও গলিতে হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। কোথাও কোথাও বাসাবাড়িতেও পানি ঢুকে পড়েছে।

জলাবদ্ধতার কারণে বহু এলাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। সড়কে গাড়িও কম দেখা গেছে। অনেক ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের ইঞ্জিন বন্ধ হয়ে পড়েছে। ফলে বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হয়েছে। অনেক অফিসগামী মানুষকে পানি মাড়িয়ে কর্মস্থলে যেতে দেখা গেছে।
এদিকে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। নগরবাসীর অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা ও পানি নিষ্কাশনে দীর্ঘদিনের সমস্যার কারণেই সামান্য ভারী বৃষ্টিতেই রাজধানী কার্যত পানির নিচে চলে যায়।

.png)

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর আগে যৌথ কারিগরি কমিটির বৈঠক হবে। তিন মাস আগে বাংলাদেশ এজন্য চিঠি দিলেও, দিন জানায়নি কুয়ালালামপুর। এর মধ্যেই শ্রমবাজার চালু নিয়ে মন্ত্রীর ঘোষণায় আলোচনা-সমালোচনা চলছে।
২৩ মিনিট আগে
নীলফামারীর ডোমারে ট্রাক চাপায় ব্যাটারিচালিত ভ্যানের চালকসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ডোমার-জলঢাকা সড়কে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের নদীয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নদীয়াপাড়ার প্রদীপ বর্মনের স্ত্রী, দুই সন্তান ও ভাই।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের রুগ্ণ ও বন্ধ তৈরি পোশাক কারখানা অধিগ্রহণ এবং স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে যৌথ বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন চীনা ব্যবসায়ীরা।
২ ঘণ্টা আগে
জনস্বার্থ ও অর্থনৈতিক সুরক্ষাকে প্রাধান্য দিয়েই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যাবে সরকার। রোববার (১২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে