স্ট্রিম প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ঘোষিত তারিখেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, জনগণ ভোটমুখী হলে তা ঠেকানো কারো পক্ষেই সম্ভব নয়।
শনিবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা যে তারিখে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, সেই তারিখ অনুযায়ীই নির্বাচন হবে। এ বিষয়ে স্যারের সিদ্ধান্তের ওপরে আর কিছু বলার নেই। ক্ষমতা জনগণের হাতে, আর জনগণ যদি ভোটমুখী হয়, তাহলে নির্বাচন ঠেকানো কারও পক্ষেই সম্ভব নয়।
মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় চাঁদাবাজি বেশি হয়—এমন মন্তব্য করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, চাঁদাবাজ যেই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। তবে একজন উপদেষ্টাকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এর আগে নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন রোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে কৃষি মার্কেটের বিভিন্ন দোকান পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি দোকানিদের পলিথিন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।
সবজির বাজার প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে শাকসবজির দাম কিছুটা বেড়েছে। তবে বাজারে প্রচুর আলু মজুত আছে। পাইকারি থেকে খুচরা বাজারে আসতে আসতেই দাম বাড়ছে। এতে কৃষকরা প্রকৃত দাম পাচ্ছেন না, বরং মধ্যস্বত্বভোগীরাই লাভবান হচ্ছে।
জাহাঙ্গীর আলম আরও বলেন, সবজির দাম কিছুটা বাড়লেও সার্বিকভাবে বাজার স্বাভাবিক রয়েছে এবং ভোক্তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
১০ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে