স্ট্রিম প্রতিবেদক

ভিডিও দেখে দেখে প্রথম আলো ও ডেইলি স্টারে রাতভর ভাঙচুরের সঙ্গে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। এই ঘটনায় করা হচ্ছে মামলা।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে স্ট্রিমকে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এস এন নজরুল ইসলাম।
তিনি বলেন, ‘যারা প্রথম আলো ও ডেইলি স্টারে রাতভর ভ্যান্ডালিজমের সাথে জড়িত তাদের ভিডিও দেখে দেখে শনাক্ত করা হচ্ছে। মামলা করা হচ্ছে। আমরা তাদের আইনের আওতায় আনবো।’
এছাড়া আজকের জুমার নামাজ পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পর্যাপ্ত ফোর্স মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
এদিকে, প্রতিষ্ঠান দুটি রক্ষার ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিথিল ছিল বলে প্রত্যক্ষদর্শী অনেক গণমাধ্যমকর্মীর দাবি। এমনকি আজও রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সকাল থেকে তেমন কোনো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান উপস্থিতি দেখা যায়নি।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১২টার দিকে একদল বিক্ষুব্ধ ব্যক্তি প্রথমে দৈনিক প্রথম আলো এবং পরে ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় পত্রিকা দুটির সাংবাদিকদের অনেকেই ভবনের ভেতরে আটকা পড়েন। পরে সেনা, পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে হামলাকারীদের সরিয়ে দেন। এরপর আগুন নিভিয়ে ভবনের ভেতরে আটকা পড়া কর্মীদের উদ্ধার করে ফায়ার সার্ভিস সদস্যরা।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৯ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে