স্ট্রিম প্রতিবেদক

রাজধানী ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪। রাজধানীর বাসিন্দারা বড় ধরনের কাঁপুনির তথ্য দিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্প পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার (২২ জুন) রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়।
ইএমএসসির ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র ১৬ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। আর ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৬ কিলোমিটার। উৎপত্তিস্থল ঢাকার খুব কাছাকাছি হওয়ায় মৃদুমাত্রার হলেও রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা এটি জোরেসোরে টের পান।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র রাতে দেওয়া বার্তায় জানিয়েছে, হালকা ভূমিকম্পটির উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জ।
ইএমএসসির ওয়েবসাইটের ‘কমেন্ট’ সেকশনে দেখা যায়, উৎপত্তিস্থল থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত পল্টন এবং ২০ কিলোমিটার দূরে টঙ্গী এলাকার বাসিন্দারা ভূমিকম্প অনুভব করার কথা জানিয়েছেন। তবে পল্টন এলাকা থেকে একজন জানিয়েছেন, সেখানে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
প্রাথমিকভাবে এই ভূমিকম্পে ঢাকা ও এর আশপাশের এলাকায় কোনো ভবন ধস বা অন্য কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
ইএমএসসির ওয়েবসাইটে রাত ৯ টা ৫৫ মিনিট পর্যন্ত দেশের বিভিন্ন জেলা থেকে অন্তত ৩৫০ জন ভূমিকম্প অনুভব করেছেন বলে জানিয়েছেন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩০ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪০ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে