স্ট্রিম সংবাদদাতা

বগুড়া-৬ আসনের উপনির্বাচনের আগে সরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের একটি নির্বাচনী মিছিল ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জানা গেছে, ভোটের তিনতিন আগে গত সোমবার বিকেলে বগুড়া শহরের ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মাদ আলী হাসপাতাল চত্বর থেকে ‘জাতীয়তাবাদী ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কর্মচারী’ ব্যানারে একটি মিছিল বের হয়। মিছিলটি হাসপাতাল চত্বর থেকে বের হয়ে শেরপুর রোড হয়ে শহরের সাতমাথা ঘুরে আবার হাসপাতালে গিয়ে শেষ হয়। এতে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশার পক্ষে স্লোগান দেওয়া হয়।
মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে হাসপাতাল ও মেডিকেল কলেজের কয়েকজন চিকিৎসক, নার্স ও কর্মচারীর নাম প্রকাশ্যে এসেছে। তবে এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা কীভাবে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।
এ ঘটনার পর ৭ এপ্রিল জারি করা এক চিঠিতে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, ২০১৮ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচনের সময় কোনো প্রার্থী বা দলের পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নিতে পারেন না। এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
চিঠিতে বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. ফজলুল করিম স্বাক্ষর করে সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও কর্মচারীদের বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ ব্যাপারে বগুড়ার সিভিল সার্জন ডা. খুরশীদ আলম বলেন, ‘কোনও সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন না। যদি এরকম করে থাকে তদন্ত করে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৮ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে