স্ট্রিম সংবাদদাতা

রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়িতে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি ধর্মসিং চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে কুতুকছড়ির নিজ বাসাতেই নিহত হন তিনি।
স্থানীয়রা জানান, দুর্বৃত্তদের ব্রাশফায়ারে ঘটনাস্থলেই ধর্মসিং চাকমার মৃত্যু হয়। গুলিবিদ্ধ হয়েছেন তাঁর দুই বোন।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম। এ হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (পিসিজেএসএস) দায়ী করেছে ইউপিডিএফ।
তবে অভিযোগ অস্বীকার করে জেএসএসের কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, ‘প্রতিপক্ষের সঙ্গে গোলাগুলিতে ইউপিডিএফের একজন নিহত হয়েছে বলে সামাজিক মাধ্যমে দেখতে পেয়েছি। তবে এর সঙ্গে জনসংহতি সমিতির জড়িত বা দায়ী থাকার প্রশ্ন আসে না। জনসংহতি সমিতি যুদ্ধ করছে না।’
এদিকে, এই হত্যার প্রতিবাদে রাঙামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন ইউপিডিএফ কর্মীরা।
রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন বলেন, ‘আমি শুনেছি একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো যাবে।’
এর আগে, ২০১৮ সালের ১৮ মার্চ কুতুকছড়িতেই এক হামলায় গুলিবিদ্ধ হয়েছিলেন ধর্মসিং চাকমা। সেই যাত্রায় বেঁচে গেলেও ৮ বছর পর হত্যার শিকার হলেন তিনি।

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১২ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
২৬ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে