স্ট্রিম প্রতিবেদক

বিগত সরকারের আমল থেকে জ্বালানি খাত কয়েকজন লোক নিয়ন্ত্রণ করছে এবং তাঁরা পুরো খাতকে বেঁধে ফেলেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বিষয়টিকে কেবল ‘দুষ্টচক্র’ নয়, বরং একটি ‘পয়জনাস ডেভিলস নেটওয়ার্ক’ হিসেবে অভিহিত করেছেন।
আজ রোববার (১৭ মে) রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘আসন্ন বাজেটে নবায়নযোগ্য জ্বালানি: প্রত্যাশা ও প্রাপ্তির সমীকরণ’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও ঢাকা স্ট্রিম যৌথভাবে এই সংলাপে আয়োজন করে।
অর্থ উপদেষ্টা বলেন, ‘এই নেটওয়ার্কের বিষ থেকে বের হওয়া যাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত জ্বালানি খাতের কাঠামোগত ত্রুটি থেকে বের হতে না পারব, ততক্ষণ ভর্তুকি দিয়ে যেতে হবে।’ রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, জ্বালানি খাতে দাম সমন্বয় করা সরকারের পক্ষে কঠিন, কারণ এটি মূল্যস্ফীতি উসকে দেয়। সম্প্রতি ন্যূনতম দাম সমন্বয়ের ফলে মূল্যস্ফীতি বেড়েছে।
নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকার পাঁচটি কাজ করতে পারে বলে জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ‘আমরা ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি চাই। এ ক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানির পরিমাণ বাড়বে।’ তিনি আরও জানান, বিনিয়োগ, শিল্প ব্যবস্থাপনা ও সাধারণ গৃহস্থালির ভোক্তার ক্ষেত্রে আয়ের সঙ্গে সমন্বয় করে দাম কাঠামো তৈরি করা হবে। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে নীতি কাঠামো এমন হবে যাতে আমদানিনির্ভর প্রবণতা কমে। অর্থাৎ সরকার উৎপাদননির্ভর হতে চায় এবং স্বনির্ভরতার দিকে যেতে হবে।
অর্থ উপদেষ্টা বলেন, জ্বালানি খাতে বড় রকমের ব্যবস্থাপনার দিকে যেতে হবে এবং দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। জ্বালানি নিরাপত্তার সঙ্গে সম্পর্কযুক্ত বিষয়গুলো অনুসন্ধান বা ‘এক্সপ্লোর’ করতে হবে। শুধু বিদেশি সহায়তায় এটি করলে হবে না, নিজস্ব সক্ষমতা প্রয়োজন। তিনি বলেন, জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে সরকার একটি ‘বেঞ্চমার্ক’ করতে চায় এবং প্রতিটি জ্বালানির মজুত নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, দেশীয় উপায়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পুরো পরিকাঠামো ঢেলে সাজানো হচ্ছে। সরকারকে প্রতি মুহূর্তে ভর্তুকি দিতে হচ্ছে। অতীতে এমন সব চুক্তি করা হয়েছে যার জন্য বর্তমানে ভুগতে হচ্ছে।
সংলাপে স্বাগত বক্তব্য দেন ঢাকা স্ট্রিমের প্রধান সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ এবং সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।

.png)

জুলাই অভ্যুত্থানের সময় কারাগার থেকে পালানো ৬৯০ বন্দিকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তাদের মধ্যে ১৬৬ জনের কোনো তথ্যই নেই কারা অধিদপ্তরে। একই সময় পালানো তালিকাভুক্ত ৯ জঙ্গির তিনজন এখনো লাপাত্তা।
২ ঘণ্টা আগে
গোপালগঞ্জে একটি বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত ২৫ জন। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
হামের উপসর্গে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ১ হাজার ২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সিইসি দপ্তরে বেলা ২টা থেকে আধা-ঘণ্টার এই বৈঠক হয়।
২ ঘণ্টা আগে