স্ট্রিম ডেস্ক

গাজাজুড়ে চালানো ইসরায়েলি হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্য গাজার দেইর আল-বালাহতে তিনজন এবং বাকিরা খান ইউনিস ও বেইত লাহিয়াতে নিহত হন।
গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিনিধি হিন্দ খুদারি জানিয়েছেন, রোববার কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহতে চালানো হামলায় একটি কমিউনিটি কিচেনকে (দাতব্য রান্নাঘর) টার্গেট করা হয় এবং নিহত তিনজনের সবাই ওই কিচেনের কর্মী ছিলেন।
খুদারি আরও বলেন, ‘এটি প্রমাণ করে যে ইসরায়েল কেবল সাধারণ মানুষকে নয়, বরং গাজাজুড়ে যারা সাধারণ মানুষের সেবায় নিয়োজিত রয়েছে, সেই সব সংস্থাকেও লক্ষ্যবস্তু বানাচ্ছে।’
একই হামলার তীব্র নিন্দা জানিয়ে হামাস বলেছে, এটি একটি ‘পরিকল্পিত যুদ্ধাপরাধ এবং গাজা উপত্যকায় আমাদের জনগণের ওপর চলমান গণহত্যারই আরেকটি নির্মম পুনরাবৃত্তি।’
স্বাধীনতাকামী গোষ্ঠীটি এক বিবৃতিতে জানায়, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের অযৌক্তিক নীরবতা ও নিষ্ক্রিয়তার মধ্যেই এই ঘটনা ঘটছে, যা সমস্ত আন্তর্জাতিক মূল্যবোধ, আদর্শ ও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দখলদার বাহিনীকে তাদের হত্যাকাণ্ড চালিয়ে যেতে আরও সাহস জোগাচ্ছে।’
রোববার প্রকাশিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলের এই গণহত্যামূলক যুদ্ধে অন্তত ৭২ হাজার ৭৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে গত অক্টোবরে তথাকথিত যুদ্ধবিরতি শুরুর পর থেকে নিহত হয়েছেন অন্তত ৮৭১ জন।
বর্তমানে গাজার প্রায় ৬০ শতাংশ অঞ্চল ইসরায়েলি সামরিক বাহিনীর দখলে রয়েছে, যা তথাকথিত ‘ইয়েলো লাইন’ (হলুদ রেখা) বা বাফার জোন হিসেবে চিহ্নিত।
রোববার ওই বাফার জোনে ইসরায়েলি বাহিনী এক ব্যক্তিকে হত্যার দাবি করেছে। কোনো প্রমাণ ছাড়াই তাদের দাবি, নিহত ব্যক্তি সশস্ত্র ছিলেন এবং সৈন্যদের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিলেন।
সামরিক বাহিনীর বিবৃতিতে আরও দাবি করা হয়েছে যে, বাহা বারুদ নামে হামাসের এক কমান্ডার নিহত হয়েছেন। তবে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই তথ্যের কোনো সত্যতা নিশ্চিত করা হয়নি।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন