স্ট্রিম সংবাদদাতা

রংপুরের তারাগঞ্জে দুটি ভোটকেন্দ্রে স্থাপিত চারটি সিসি টিভি ক্যামেরা চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন।
জেলার তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত রংপুর-২ আসন। এর মেধ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে তারাগঞ্জের সয়ার ইউনিয়নের সয়ার ডারারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও কুর্শা ইউনিয়নের কুর্শা দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে লাগানো চারটি সিসিটিভি ক্যামেরা চুরি হয়েছে।
সয়ার ডারারপাড় প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রের পোলিং অফিসার আবুল কালাম আজাদও ওই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। কুর্শা দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পোলিং অফিসার আব্দুর রাজ্জাক বলেন, ‘কালকে ভোটারদের সারি করে দাঁড়ানোর জন্য বাঁশ কিনে দিয়েছি। আজ সকালে গিয়ে দেখি ভোট কেন্দ্রে সামনে পাকা ভবনে লাগানো ক্যামেরা দুটি নাই।’
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রংপুর-২ নির্বাচনী এলাকায় মোট ৪৩টি ভোটকেন্দ্রে আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ হবে। ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকারি নির্দেশে প্রতিটি ভোটকেন্দ্রে ৬টি করে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। আজ সকালে দুটি কেন্দ্রের চারটি সিসি ক্যামেরা চুরি হয়ে যায়।
তারাগঞ্জ সহকারী রিটার্নিং কর্মকর্তা মোনাব্বার হোসেন বলেন, ‘কেন্দ্র দুটির দুইটি করে মোট চারটি সিসি ক্যামেরা চুরি বিষয়টি জেনেছি। কেন্দ্রগুলোতে পুনরায় সিসি ক্যামেরা স্থাপন করা হবে।’
তারাগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৫ হাজার ৩৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৩ হাজার ৩৬৪ জন এবং নারী ভোটার ৬২ হাজার ৩৩ জন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে