স্ট্রিম সংবাদদাতা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে ঢুকে সভাপতি সামিউল ইমাম আযম মনিরকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুর ইসলাম আঙ্গুরের বিরুদ্ধে। সোমবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে শ্যামনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মনিরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আহত মনিরের দাবি, দুপুরে প্রেস ক্লাবে গেলে আনোয়ার ইসলাম আঙ্গুরসহ ৩০-৩৫ জন ফটকে এসে গালিগালাজ করতে থাকেন। তাদের কর্মকাণ্ডের ভিডিও ধারণ করার সময় ১০-১৫ জন ভেতরে ঢুকে আমাকে টেনে-হিঁচড়ে বাইরে নেওয়ার চেষ্টা করেন। সহকর্মীরা বাধা দিলে আমাকে এলোপাতাড়ি মারধর করা হয়।
তিনি বলেন, তাদের আঘাতে মাথার বাম পাশে গুরুতর জখম হয়েছে। কনুই কেটে গেছে। হামলাকারীরা মোবাইল ফোন ভেঙে ফেলে।
মনির আরও বলেন, অবৈধভাবে কপোতাক্ষ নদ ও খোলপেটুয়া নদী থেকে বালি উত্তোলন নিয়ে ২৩ ফেব্রুয়ারি দৈনিক সমকালে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ ঘটনায় যুবদল নেতা আনোয়ার ইসলাম আঙ্গুরকে শোকজ করে। এরপর থেকে তারা আমাকে নানা হুমকিধমকি দিয়ে আসছিলেন।
অভিযোগ অস্বীকার করে আনোয়ার হোসেন আঙ্গুর জানান, মনিরের ওপর হামলার ঘটনায় তিনি জড়িত নন। মানববন্ধন চলাকালে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কয়েকজন উসকানিমূলক কথাবার্তার বলায় সেখানে হট্টগোল হয়েছে। কাউকে মারধরের ঘটনা ঘটেনি।
ঘটনার প্রত্যক্ষদর্শী সাংবাদিক জুবায়ের মাহমুদ ও মিজানুর রহমান জানান, দুপুরে শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুর ইসলাম আঙ্গুর, যুবদল নেতা মিজান, মফু খাঁসহ নেতাকর্মীরা শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে ‘শ্যামনগরের সর্বস্তরের জনগণ’– এর ব্যানারে মিছিল বের করে। মিছিলটি প্রেস ক্লাব চত্বরে এসে তারা মানববন্ধন করে।
মানববন্ধনে প্রেস ক্লাব সভাপতি মনিরের বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি, মাদক চোরাচালানসহ নানা অভিযোগ তোলা হয়। এক পর্যায়ে যুবদলের ২৫-৩০ নেতাকর্মী প্রেস ক্লাবে ঢুকে মনিরকে ইট, হাঁতুড়িসহ দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে আহত করে। উপস্থিত সাংবাদিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়।
পরে আহত মনিরকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাকির জানান, মনিরের মাথায় গুরুতর আঘাত লেগেছে। শরীরের বিভিন্ন অংশে হাতুড়ি ও রডের আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি জানিয়েছি। শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান জানান, ফোর্স পাঠিয়ে খবর নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১৩ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
২৭ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে