স্ট্রিম সংবাদদাতা

বাগেরহাটে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইলের সংঘর্ষে মো. মনিম আল হাসান (২৮) নামের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) বিকালে শহরের সুন্দরঘোনা গ্রামের বাদামতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনিম আল হাসান সুন্দরঘোনা গ্রামের মোজাম শেখের ছেলে। কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নে সিপাহি হিসেবে কর্মরত। সম্প্রতি ছুটিতে তিনি বাড়িতে এসেছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে মনিম ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে দরগা এলাকা থেকে শহরের দিকে যাচ্ছিলেন। পথে বাদামতলা মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে মাথায় আঘাত পান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনা তথ্য নিশ্চিত করে বাগেরহাট সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

.png)

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
৯ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১০ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১১ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভার আশুলিয়ায় চাঁদার জন্য নারীসহ তিনজনকে পাঁচ ঘণ্টা জিম্মি করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় জিম্মিকারীরা।
১১ ঘণ্টা আগে