স্ট্রিম সংবাদদাতা

গাইবান্ধা সদর উপজেলায় গুটি বসন্তে (পক্স) আক্রান্ত হয়ে ইতিশ চন্দ্র দাস (৪৫) নামে এক স্কুল শিক্ষক মারা গেছেন। তাঁর স্ত্রী ও দুই সন্তানও এই রোগে আক্রান্ত হয়েছেন।
রোববার (৩ মে) দিবাগত রাত ১টার দিকে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ইতিশ চন্দ্রের বাড়ি সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের বোডঘর মধ্যপাড়া গ্রামে, প্রাণবন্ধু চন্দ্র দাসের ছেলে। তিনি খোলাহাটী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি) হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার থেকে গুটি বসন্তে ভুগছিলেন ইতিশ চন্দ্র। পাশের গ্রামের এক কবিরাজের কাছ থেকে চিকিৎসা নিচ্ছিলেন। তবে রোববার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। রাত ১টার দিকে মারা যান।
ইতিশ চন্দ্রের স্ত্রী অর্চনা রানী বলেন, কয়েক দিন আগে প্রথমে তাঁর শরীরে গুটি বসন্তের লক্ষণ দেখা দেয়। পরে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হলেও, পরে তাঁর স্বামী একই রোগে আক্রান্ত হন। গত বুধবার ঢাকায় থাকা বড় ছেলে প্রিমল দাস বাড়িতে এলে সেও আক্রান্ত হন। বর্তমানে ছোট ছেলে অর্মীত দাসও (৭) এই রোগে ভুগছে।
গাইবান্ধার সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গুটি বসন্তে আক্রান্ত হয়েই ওই শিক্ষকের মৃত্যু হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

.png)

খুলনার দিঘলিয়া উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নড়াইলের কালিয়ার একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু কমের পরিসংখ্যানে আত্মতুষ্টির সুযোগ নেই। বৃষ্টির কারণে এডিস মশার বিস্তার বেড়েছে। জুলাইয়ে প্রত্যেক দিনই আক্রান্ত বেড়েছে। ফলে আগস্টে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।
২ ঘণ্টা আগে
দেশব্যাপী থ্যালাসেমিয়া রোগীদের জন্য জাতীয় ডেটাবেজ তৈরির আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে বিশ্ব রক্তদাতা দিবসের অনুষ্ঠানে এই তাগিদ দেন তিনি।
৩ ঘণ্টা আগে
সারা দেশে মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্মৃতিবিজড়িত স্থানগুলো সংরক্ষণে সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শুক্রবার (৩১ জুলাই) মুন্সিগঞ্জের সৈয়দপুর ইউনিয়নের ফুলহার গ্রামে ধলেশ্বরী নদীর তীরে মুক্তিযুদ্ধের সম্মুখ সমরস্থান পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
৩ ঘণ্টা আগে