স্ট্রিম প্রতিবেদক

নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপি ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী মো. আরিফুল ইসলাম। আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উত্তরার বিএনএস সেন্টারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ শঙ্কা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরিফুল ইসলাম বলেন, সকাল সাড়ে আটটার দিকে আমরা খিলক্ষেতের ডুমনি এলাকায় নির্বাচনী প্রচারণায় যাই। নূরপাড়া আলিম মাদ্রাসা মাঠে পৌঁছানোর পর বিএনপির স্থানীয় ৪৩ ওয়ার্ড নেতা দিদার মোল্লার নেতৃত্বে আমাদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়। তার সঙ্গে ছিলেন মোহাম্মদ সেলিম মিয়া, মো. ইসরাফিল, মোহাম্মদ নাহিন, মোহাম্মদ রানা আহমেদ ও সোহেল আহমেদ।
আরিফুল ইসলাম বলেন, এই হামলায় অধ্যক্ষ আলমগীর হোসেন, রিয়াজুল হোসেন, সাইফুল ইসলামসহ আরও অনেকে আহত হয়েছেন।
সংবাদ সম্মেলনে নিজ ও নেতাকর্মীদের নিরাপত্তা শঙ্কা জানিয়ে আরিফুল ইসলাম বলেন, ওসমান হাদি যেমন সাধারণ মানুষ ছিলেন। তেমনি আমি ও আমাদের নেতাকর্মীরা সাধারণ পরিবার থেকে উঠে আসা এবং আমরা সাধারণ মানুষদের নিয়েই চলি। নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলার ঘটনায় আমি নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছি।
প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন ও তার নেতাকর্মীদের ওপর অভিযোগ এনে আরিফুল বলেন, আব্দুল্লাহপুরে আমাদের নির্বাচনী অফিসের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে ও খিলক্ষেতে নির্বাচনী অফিস উদ্বোধনের সময় নেতাকর্মীদের হুমকি দেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে খিলক্ষেতের ডুমনি এলাকায় ১০ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলায় জড়িতদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
ঢাকা-১৮ আসনের অন্তর্ভূক্ত খিলক্ষেতের ডুমনী এলাকায় সোমবার নির্বাচনী প্রচারণায় জামায়াত-এনসিপি ১০ দলীয় জোটপ্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটে। এতে নেতৃত্ব দেয় স্থানীয় ৪৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার মোল্লা। হামলায় জামায়াত-এনসিপির একাধিক নেতাকর্মী আহত হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা হামলার এক ভিডিওতে অভিযুক্ত দিদার মোল্লাকে মারমুখী অবস্থায় দেখা গেছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে