স্ট্রিম সংবাদদাতা

আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে রাজধানীর জাতীয় চিড়িয়াখানা থেকে ঢাকার সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) নেওয়া হয়েছে। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় গত রোববার (২১ জুন) জাতীয় চিড়িয়াখানা থেকে মহিষটিকে আনুষ্ঠানিকভাবে বিএলআরআইয়ের কাছে হস্তান্তর করা হয়। অ্যালবিনো জাতের হিসেবে গবেষণার জন্য আনা মহিষটিকে সেখানে কোয়ারান্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিএলআরআই কর্মকর্তারা জানান, কর্তৃপক্ষ মহিষটির অবস্থা পর্যবেক্ষণ ও গবেষণার জন্য ১৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। এতে মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান গৌতম কুমার দেবকে প্রধান করা হয়েছে।
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেব বলেন, যেহেতু মহিষটি চিড়িয়াখানায় ছিল, তাই আগামী ১৪ থেকে ২১ দিন পর্যন্ত কোয়ারান্টাইনে রাখা হবে। মহিষটি রোগমুক্ত কিনা সেটি নিশ্চিত হওয়া এবং রোগমুক্ত রাখার বিষয়কে এই সময়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। পরে মহিষটিকে কীভাবে গবেষণায় ব্যবহার করা যায়, সেটি নিয়ে ভাবা হবে।
ঈদুল আজহার (কোরবানির ঈদ) আগে মহিষটি নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জিয়া উদ্দিন মৃধার রাবেয়া অ্যাগ্রো ফার্মে পালন করা হচ্ছিল। লালচে-সাদা মহিষটির ‘অসাধারণ চুল’ দেখে এর নাম রেখাছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে। এ নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রতিবেদন ও ভিডিও প্রকাশিত হয়।
জিয়া উদ্দিন মৃধা মহিষটি বিক্রি করেছিলেন কেরানীগঞ্জের জিনজিরা এলাকার মনিরুজ্জামানের কাছে। কোরবানির ঈদের আগে মহিষটি খামার থেকে কেরানীগঞ্জে নিজের বাড়িতে আনেন ক্রেতা। তবে ঈদের আগের দিন বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে মহিষটি মনিরুজ্জামানের বাড়ি থেকে নিয়ে আসে পুলিশ। শুরুতে মহিষটি কেরানীগঞ্জ থানায় নেওয়া হলেও পরে তার ঠাঁই হয় মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। সাভারে আনার আগে মহিষটি সেখানেই ছিল।

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১৪ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
২৮ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে