স্ট্রিম সংবাদদাতা

সাতক্ষীরার শ্যামনগরে যুবদল নেতা আব্দুল মান্নানকে (৪৫) এক নারীর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরে মারধর করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরিনগর গ্রামে এই ঘটনা ঘটে।
আব্দুল মান্নান শ্যামনগর পৌরসভার চন্ডিপুর গ্রামের বাসিন্দা ও ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। খবর পেয়ে অনুসারীদের সঙ্গে নিয়ে উপজেলা যুবদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর ও যুবদল নেতা হাফিজ কল্লোল ঘটনাস্থল থেকে আহত আব্দুল মান্নানকে উদ্ধার করেন।
স্থানীয় বিএনপির নেতা আবুল কাশেম ও আবু হামজা জানান, হিন্দু সম্প্রদায়ের এক নারীর বাড়িতে বৃহস্পতিবার রাতে আব্দুল মান্নান আছেন– জানতে পেরে স্থানীয়রা বাড়িতে অবস্থান নেয়। পরে ঘরে ওই নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আব্দুল মান্নানকে পেয়ে খুঁটির সঙ্গে বেঁধে তাঁকে মারধর করে।
স্থানীয় সূত্র জানায়, ২০২৫ সালের ৭ জুলাই ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজির অভিযোগে আব্দুল মান্নানের বিরুদ্ধে পৌর যুবদল সাংগঠনিক ব্যবস্থা নিয়েছিল।
একটি এনজিওতে কাজের সূত্রে ওই নারী আব্দুল মান্নানের পূর্বপরিচিত। নারীর দাবি, দীর্ঘদিন নানাভাবে তাঁকে ব্ল্যাকমেইল করে আসছেন আব্দুল মান্নান। বাড়ি এসে বাজে প্রস্তাবও দিয়েছেন। বৃহস্পতিবার রাতে বাজারসদাই দেওয়ার অজুহাতে তিনি ঘরে ঢুকলে স্থানীয়রা ধরে ফেলে।
এদিকে, শুক্রবার (৭ আগস্ট) ওই নারীর সঙ্গে আব্দুল মান্নানের আপত্তিকর অবস্থার একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে শ্যামনগর পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরিদুজ্জামান বাবু জানান, আব্দুল মান্নানের ভিডিও তাদের নজরে এসেছে। দ্রুত তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার বিষয়ে শুক্রবার আব্দুল মান্নানের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও, সেটি বন্ধ ছিল।
শ্যামনগর থানার ওসি সফিউল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুই পরিবারের সদস্যরা বিষয়টি মীমাংসা করেন এবং দুজনকেই সরিয়ে নেন। পরে সামাজিক মাধ্যমে তারা বিষয়টি দেখেছেন। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

.png)

রাষ্ট্রপতি নির্বাচনে শুরুতে বিএনপির অন্তত চারজনের নাম সামনে এলেও এখন একজনকে ঘিরেই আলোচনা। এরমধ্যে জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। এতে জমে উঠেছে নির্বাচন। রাজনৈতিক মহলে কৌতূহল, রাষ্ট্রপতি পদে কাকে বেছে নেবে ক্ষমতাসীনরা।
১৯ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বারে ভাড়াটিয়ার হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ফরিদা ইয়াসমিন (৫০) নামে এক গৃহকর্ত্রী। হত্যার পর লাশ টুকরো টুকরো করে পলিথিনে মুড়িয়ে বাড়ির পেছনে ফেলে রাখা হয়।
১৯ মিনিট আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা টাকার জন্য শরিফুল ইসলাম হিরা (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৮ আগষ্ট) গোয়ালন্দ বাজারের তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বন ছেড়ে অজগর প্রায়ই লোকালয়ে চলে আসছে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বনসংলগ্ন এলাকায় এসব অজগরের দেখা মিলছে। বাড়ির আঙিনা, হাঁস-মুরগির খামার, বাঁশঝাড়, চা-বাগান ও হাওড়ের আশপাশে অজগর পাওয়া যাচ্ছে। এতে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
১ ঘণ্টা আগে