স্ট্রিম প্রতিবেদক

জ্বালানি তেল শেষ হয়ে যাওয়ায় রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ থাকছে। এতে চালু থাকা পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ সারি তৈরি হচ্ছে। সেই লাইন শেষ হতে হতে আবার অনেক সময় তেল শেষ যাচ্ছে। এতে ঘণ্টার পর ঘণ্টার দাঁড়িয়েও তেল পাচ্ছেন না অনেকে।
শনিবার সরেজমিনে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে এমন দৃশ্য দেখা গেছে। সরকার বারবার দেশে জ্বালানির সংকট নেই এবং চাহিদা অনুযায়ী সরবরাহের দাবি করলেও এর সত্যতা মেলেনি।
যাত্রাবাড়ী ও পুরান ঢাকার ৬টি পাম্প ঘুরে দেখা যায়, মাত্র একটি সচল আছে। বাকিগুলোতে তেল নেই। অনেকে এসে ফিরে যাচ্ছেন। কর্মচারীরা কাটাচ্ছেন অলস সময়।
যাত্রাবাড়ীর মাতুয়াইল বাসস্ট্যান্ড এলাকায় একই স্থানে থাকা তিন পেট্রোল পাম্পের মধ্যে বন্ধ পাওয়া যায় রাজধানী ফিলিং স্টেশন ও এর বিপরীত দিকে থাকা মুক্তি ফিলিং স্টেশন। তেল ফুরিয়ে যাওয়ায় দড়ি ঝুলিয়ে আটকানো ছিল প্রবেশপথ। পাশের টোটাল সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনে তেল থাকায় গ্রাহকরা ভিড় করছিলেন সেখানে। পাম্পটির সামনে মোটরসাইকেলের লাইন দেখা যায় প্রায় আধা কিলোমিটার।
ওই লাইনে মোটরসাইকেল দিয়ে অপেক্ষমাণ কলেজ শিক্ষার্থী আল হাসান স্ট্রিমকে বলেন, এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। কতক্ষণে তেল পাব বুঝতে পারছি না। এর আগে মতিঝিল থেকে তেল নিয়েছিলাম গত সপ্তাহে। প্রায় ২ ঘণ্টা লেগেছিল।
টোটাল সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের সেলস ইনচার্জ মোহাম্মদ রিয়াদ স্ট্রিমকে বলেন, চাহিদা অনুপাতে আমরা তেল পাচ্ছি না। আগে প্রতিদিন বিক্রি ছিল ৭০০ থেকে ১ হাজার লিটার। এখন বেড়ে হয়েছে ৩ থেকে সাড়ে ৩ হাজার লিটার। অন্যান্য পাম্পে তেলের সংকটের কারণে আমাদের এখানে চাপ বেশি। তবে অনেক দিন ধরে অকটেন পাচ্ছি না। পেট্রোল পেলেও কম।
তিনি আরও বলেন, আগে সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল ১ সপ্তাহে বিক্রি করতাম। সেটা এখন ২ দিনে শেষ হয়ে যাচ্ছে। সবশেষ পরশু দিন সাড়ে ৪ হাজার লিটার তেল পেয়েছি, যা আজ শেষ হয়ে যাবে। আর অকটেন পাচ্ছি না ঈদের ২ দিন আগে থেকে।
পাম্প বন্ধ রাখলে ক্রেতাদের দুর্ব্যবহারের শিকার হতে হচ্ছে জানিয়ে মোহাম্মদ রিয়াদ বলেন, তেল ফুরিয়ে গেলে বিক্রি বন্ধ রাখতে হয়। তখন অনেকে উচ্ছৃঙ্খল আচরণ করেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড পর্যন্ত কয়েক কিলোমিটার সড়কে রয়েছে বেশ কয়েকটি ফিলিং স্টেশন। এসব পাম্পের অধিকাংশই বন্ধ পাওয়া যায়।
এদিকে, পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের বিপরীত কিউ জি সামদানী অ্যান্ড কোং রাজধানীর অন্যতম পুরাতন পেট্রোল পাম্প। দুপুরে সেখানে গিয়ে দেখা যায়, প্রবেশপথে দড়ি টাঙিয়ে পাম্প বন্ধ করে রাখা হয়েছে। সামনে কয়েকজন মোটরসাইকেল চালক তেল না পেয়ে বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছেন।
পাম্পের কর্মচারীরা জানান, আপাতত তেল নেই। বিকেল ৫টার পর তেল আসবে। তখন বিক্রি শুরু হবে।
অন্য কোথাও তেল না পেয়ে এখানে এসেছিলেন মোটরসাইকেলচালক আহসান বাবু। ফিরে যাওয়ার সময় স্ট্রিমকে বলেন, ভেতর থেকে বলল ৫টার পর আসতে। এখন যে তেল আছে তা দিয়ে ঘণ্টা দুই-এক চলতে পারব।
পাশেই থাকা আরেক মোটরসাইকেলচালক মো. শামীম বলেন, আমি ছোট একটা চাকরি করি। দিনের অনেক সময় এখন আমার তেলের পেছনে ব্যয় হয়। এই সময়টা আমি পরিবারকে দিতে পারতাম। এখন অফিস রেখে এখানে এসেছি। ওরা বলল তেল নেই। এই বিপদ কবে কাটবে জানি না।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৮ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে