স্ট্রিম সংবাদদাতা

কল্পনা চাকমা অপহরণের বিচার নিশ্চিত করা এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন হয়েছে। আজ শুক্রবার (১২ জুন) সকাল ১০টার দিকে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন সংগঠনের নেতাকর্মীরা। হিল উইমেন্স ফেডারেশন সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বা পিসিজেএসএস-এর সহযোগী একটি ছাত্রী সংগঠন।
মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ম্রানু চিং মার্মা বলেন, ‘কল্পনা চাকমা জুম্ম জনগণের অধিকার সংগ্রামে লড়াই করে গেছেন। তাঁর অপহরণের ৩০ বছর পার হয়ে গেল, কিন্তু এ ব্যাপারে সরকার কিছুই করতে পারছে না।’
আইনজীবী দীপন চাকমা বলেন, ‘বিভিন্ন পর্যায়ে তদন্তের পর সর্বশেষ ২০২৪ সালের ২৩ এপ্রিল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রাঙামাটি থেকে মামলাটি খারিজ করে দেয়। ভিকটিমের পক্ষের আইনজীবী হিসেবে আমরা মামলাটি রিভিশনের জন্য আবেদন করেছি। আমাদের দাবি, পুনরায় যাতে মামলাটি তদন্ত করা হয়।’
লেখক ও শিক্ষাবিদ শিশির কান্তি চাকমা বলেন, ‘আসামি শনাক্ত করতে না পারায় মামলা খারিজ করে দেওয়া হয়েছে, এটি পার্বত্য অঞ্চলের মানুষ বিশ্বাস করে না। দীর্ঘ সময়ের পরে তনু হত্যার মামলা তদন্ত করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাহলে কল্পনা চাকমা অপহরণের বিচার হবে না কেন?’
হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা কমিটির সভাপতি কবিতা চাকমার সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি শহর শাখার সাধারণ সম্পাদক সাগর ত্রিপুরা নান্টু, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক সুরেশ চাকমা এবং হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কাঞ্চনমালা চাকমাসহ অন্যরা।
প্রসঙ্গত, কল্পনা চাকমা হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ১৯৯৬ সালের ১১ জুন মধ্যরাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার লাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে অপহৃত হন তিনি।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৭ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে