স্ট্রিম প্রতিবেদক

নির্বাচনি আচরণবিধি ভেঙে নির্ধারিত সময়ের আগে প্রচার এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মিছিলে বাধার অভিযোগে আবারও কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের ধানের শীষের প্রার্থী রেজাউল ইসলাম রেজুকে।
সোমবার (২৬ জানুয়ারি) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং নওগাঁর সিভিল জজ আদালতের (ধামইরহাট) বিচারক সাথী ইসলাম এ নোটিশ দেন।
নির্বাচনে প্রার্থী হিসেবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাঁর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ১ ফেব্রুয়ারি সকাল ১১টায় নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে সশরীরে হাজির হয়ে তাঁকে লিখিত ব্যাখ্যা জানাতে বলা হয়েছে।
এর আগে গত ১১ জানুয়ারি নির্ধারিত সময়ের আগে নির্বাচনি প্রচারের অভিযোগে শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে প্রথমবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
দ্বিতীয় দফায় পাঠানো কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ১৬ জানুয়ারি রাণীনগর উপজেলার ডুবাগাড়ী বাজারে স্বতন্ত্র প্রার্থীর পথসভায় একদল নেতাকর্মী বাধা প্রদান ও অগ্নিসংযোগ করেন। রানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেনের নেতৃত্বে সাদেকুল ইসলাম, হাকিম, লেবু, শাহিন ও আজাদসহ আরও অনেকেই স্বতন্ত্র প্রার্থী আলমগীর কবিরের সমন্বয়ক পাভেল রহমানের সভায় এই হামলা চালান। এ ছাড়া নির্ধারিত সময়ের আগেই ধানের শীষ প্রতীকের পোস্টার ও হ্যান্ডবিল বিলি করা হয়েছে। এই কার্যক্রম ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর সুস্পষ্ট লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ বলে কমিটির কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।
আচরণবিধি লঙ্ঘনের দায়ে রেজাউল ইসলাম রেজুর কাছে লিখিত জবাব চেয়ে নোটিশে আরও উল্লেখ করা হয়, কেন তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না বা অপরাধ আমলে নিয়ে বিচারকার্য সম্পন্ন করা হবে না, সে বিষয়ে ১ ফেব্রুয়ারি সকালে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে।
এ বিষয়ে কথা বলতে নওগাঁ-৬ আসনের বিএনপি প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজুর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।

.png)

কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
২ ঘণ্টা আগে
আওয়ামী লীগের আমলে ২০১৮ সালের ‘বিতর্কিত’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
১২ ঘণ্টা আগে
সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থা ও করপোরেশনের শীর্ষ পদে একযোগে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ায় প্রশাসনের ভেতরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের সাবেক নেতাদের আধিক্য রয়েছে।
১৩ ঘণ্টা আগে
চলমান গ্যাস সংকটের প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও, যার ফলে গেল সপ্তাহের তুলনায় লোডশেডিং বেড়েছে। সরকারের পক্ষ থেকে শিগগিরই সমাধানের আভাস না পাওয়ায় এ সংকটের নেতিবাচক প্রভাব আরও সপ্তাহখানেক চলতে পারে।
১৩ ঘণ্টা আগে