স্ট্রিম প্রতিবেদক

ব্যবসায়ীরা বিশ্বস্ত হলে এলসি বাধ্যতামূলক রাখার নীতি থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (২১ জুন) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘সিপিডি বাজেট সংলাপ-২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এই ইঙ্গিত দেন।
অর্থমন্ত্রী বলেন, ‘যেসব ব্যবসা প্রতিষ্ঠান বিশ্বাসযোগ্য, যাদের সক্ষমতা রয়েছে; আমরা তাদের ধীরে ধীরে এলসির বাইরে নিয়ে আসতে চাই। তারা সরাসরি ব্যবসা করতে পারবে। এলসি ব্যবসার খরচ বাড়ায়, অনেক সময় আন্তর্জাতিক বাণিজ্যে অপ্রয়োজনীয় জটিলতা তৈরি করে।’
আমির খসরু জানান, বাংলাদেশের আন্তর্জাতিক ক্রেডিট রেটিং কমে যাওয়ায় অনেক ক্ষেত্রে এলসি কনফার্মেশনেও অতিরিক্ত ব্যয় হচ্ছে। এতে ব্যবসার সামগ্রিক খরচ বেড়ে যাচ্ছে। এই পরিস্থিতি বিবেচনায় সরকার ধীরে ধীরে বিশ্বস্ত ও সক্ষম ব্যবসায়ীদের জন্য এলসি ছাড়া সরাসরি লেনদেনের সুযোগ বাড়াতে চায়।
ব্যবসা সহজ করতে সরকার একাধিক সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশকে একটি ব্যবসাবান্ধব অর্থনীতিতে রূপ দিতে হলে অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণ ও জটিলতা কমানোর বিকল্প নেই। ব্যবসার খরচ কমানো ও আন্তর্জাতিক বাণিজ্যকে আরও সহজ করতে সরকার সরাসরি রেমিট্যান্স বা ডাইরেক্ট ট্রেডের সুযোগ উন্মুক্ত করার পথে এগোচ্ছে।
অর্থমন্ত্রী জানান, অপ্রয়োজনীয় বিধিনিষেধ ও প্রশাসনিক জটিলতা চিহ্নিত করতে সরকার একটি বিশেষ ওয়েবসাইটও চালু করবে। কোনো ব্যবসায়ী যদি মনে করেন, অতিরিক্ত নিয়ম-কানুন বা আমলাতান্ত্রিক জটিলতার কারণে তিনি বাধাগ্রস্ত হচ্ছেন, তাহলে সেখানে অভিযোগ জানাতে পারবেন।
ব্যবসা সহজ করতে শুধু বাণিজ্য নীতিতেই নয়, সামগ্রিকভাবে অর্থনৈতিক ব্যবস্থাপনাতেও পরিবর্তন আনা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘সরকারের লক্ষ্য এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে ব্যবসায়ীরা কম জটিলতায় ব্যবসা পরিচালনা করতে পারবেন। মানুষ যেন সহজে কাজ করতে পারে, ব্যবসা করতে পারে এবং অপ্রয়োজনীয় বাধার মুখে যেন না পড়ে; সেটিই আমাদের লক্ষ্য।’

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৯ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪০ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে