বাবা দেলোয়ার হোসেন সরকারি হাসপাতালে চিকিৎসক হওয়ার সুবাদে কুষ্টিয়ার বাসিন্দা হয়ে ওঠেন ছিলেন ফরিদা পারভীন। শহরের বিভিন্ন স্কুল-কলেজেই পড়েছেন তিনি। পৌর শহরের পিটিআই রোডে তাঁর পৈতৃক বাড়ি। তাঁর বাবা-মাকে পৌর শহরের কবরস্থানেই দাফন করা হয়। এবার বাবা-মায়ের কবরেই দাফন করা হচ্ছে এই শিল্পীকে।
স্ট্রিম সংবাদদাতা

কুষ্টিয়ায় বাবা-মায়ের কবরেই দাফন করা হবে লোকসংগীতের বরেণ্যশিল্পী ফরিদা পারভীনকে। ইতিমধ্যে কুষ্টিয়া কেন্দ্রীয় পৌর গোরস্থানে তাঁর জন্য কবর প্রস্তুত করা হয়েছে। ফরিদা পারভীনের এক আত্মীয় আজ রোববার (১৪ সেপ্টেম্বর) পৌর কর্তৃপক্ষকে এই কথা জানিয়েছেন।
কুষ্টিয়া পৌর গোরস্থানে কবর প্রস্তুতের দায়িত্বে থাকা নুরু ইসলাম বলেন, ‘আজ (রোববার) বেলা ১১টার দিকে আবদুর রাজ্জাক নামে ফরিদা পারভীনের এক আত্মীয় এসে বাবা-মায়ের কবরে তাঁকে দাফন করার কথা জানান। তারপর আমরা ফরিদা পারভীনের দাফনের জন্য কবর প্রস্তুত সম্পন্ন করেছি।’
ঢাকা থেকে কুষ্টিয়ায় ফরিদা পারভীদের লাশ পৌঁছলে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জানাজা নামাজ হবে। পরে কুষ্টিয়া কেন্দ্রীয় পৌর গোরস্থানে মা-বাবার কবরে তাঁর দাফন সম্পন্ন করা হবে।

এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফরিদা পারভীন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। অবস্থার অবনতির কারণে তাঁকে সপ্তাহে দুই দিন ডায়ালাইসিস করাতে হতো। এর অংশ হিসেবে ২ সেপ্টেম্বর তাঁকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ডায়ালাইসিসের পর তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে বুধবার (১০ সেপ্টেম্বর) তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
চিকিৎসক বাবার সন্তান ফরিদা পারভীনের জন্ম ১৯৫৪ সালে ৩১ ডিসেম্বর নাটোরের জেলার সিংড়া থানার কলম ইউনিয়নের শাঔঁল গ্রামে। তবে বাবা দেলোয়ার হোসেন সরকারি হাসপাতালে চিকিৎসক হওয়ার সুবাদে কুষ্টিয়ার বাসিন্দা হয়ে ওঠেন তিনি। এই শহরের বিভিন্ন স্কুল-কলেজেই পড়েছেন তিনি। পৌর শহরের পিটিআই রোডে তাঁর পৈতৃক বাড়ি। তবে সেখান পরিবারের কেউ থাকেন না। তাঁর বাবা-মাকে পৌর শহরের কবরস্থানেই দাফন করা হয়। এবার বাবা-মায়ের কবরেই দাফন করা হচ্ছে এই শিল্পীকে।
শ্রোতা-অনুরাগীদের কাছে ফরিদা পারভীন ‘লালনকন্যা’ ‘লালন সম্রাজ্ঞী’সহ বিভিন্ন উপাধীতে খ্যাত। আজীবন সংগীত সাধনার স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৮৭ সালে একুশে পদক ও ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ২০০৮ সালে জাপান কর্তৃক ফুকুওকা এশিয়ান সাংস্কৃতিক পুরস্কার পান তিনি। এ ছাড়া ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁকে ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদকের ভূষিত করে।

.png)

চট্টগ্রামের হাটহাজারীতে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর নির্মাণাধীন বহুতল ভবনে হামলার পর কাজ বন্ধ রাখতে মোবাইল ফোনে হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার রাতে বায়েজিদ থানা এলাকা থেকে আসিফ (২৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গতকাল রোববার বিকেলে একটি মামলা করেন ভুক্তভোগী চাল ব্যবসায়ী।
১ মিনিট আগে
হামের উপসর্গে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৯২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
৪৪ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আগামীকাল মঙ্গলবার ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) কমিশনররা। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সোমবার (২৭ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন অটোরিকশা চালক নিহত হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকাল ৭টা থেকে টানা ৭ ঘণ্টা ধরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর-আকবরনগর এলাকায় এ সংঘর্ষ চলে।
৩ ঘণ্টা আগে