স্ট্রিম প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন পায়ুপথে বাতাস ঢোকানোর ঘটনায় অসুস্থ হওয়া কিশোর তানভীর (১৪)। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কামরাঙ্গীরচর কয়লারঘাট এলাকার একটি প্লাস্টিক কারখানায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, তানভীরের সহকর্মী সিয়াম (১৬) ও রিফাত (১৭) মিলে কম্প্রেসার মেশিনের পাইপ দিয়ে তাঁর পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেন। এতে তানভীর অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁর অপারেশন হয়।
তানভীরের বাবা মানিক মিয়া বলেন, তাঁদের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার পালকিনি গ্রামে। বর্তমানে তাঁরা কামরাঙ্গীরচরে থাকেন। তিনি জানান, সন্ধ্যায় খবর পান—তাঁর ছেলেকে কারখানার কয়েকজন কর্মচারী কম্প্রেসারের পাইপ দিয়ে বাতাস ঢুকিয়ে দিয়েছে। পরে তিনি হাসপাতালে ছেলেকে দেখতে আসেন।
মঙ্গলবার কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ‘শিশুটি এখন ভালো আছে। তার অপারেশন হয়েছে। শিশুটির বাবা জানিয়েছেন, বাতাস ঢুকানো দুজনই একই কারখানার কর্মী। দুষ্টুমির ছলে ঘটনাটি ঘটে যায়। কারখানার মালিক চিকিৎসার খরচ বহন করছেন।’
তিনি আরও বলেন, ‘যারা বাতাস ঢুকিয়েছে, তাদের দুজনকেই থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে ভুক্তভোগীর বাবা কোনো অভিযোগ না করায় কাউকে আটক করা হয়নি।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘গতকাল রাতে আহত অবস্থায় তানভীরকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসকেরা জানান, বাতাস ঢোকার কারণে তাঁর নাড়িভুঁড়িতে সমস্যা হয়েছে। পরে অপারেশন করে চিকিৎসা দেওয়া হয়।’

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
১০ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে