স্ট্রিম প্রতিবেদক

বই, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনায় মুখর 'বিজয় বইমেলায়' পাঠক সমাগম বাড়ছে। সোমবার (১৫ ডিসেম্বর) মেলা প্রাঙ্গণে পাঠকদের বেশ উপস্থিতির পাশাপাশি ছিল বৈচিত্র্যময় সাংস্কৃতিক আয়োজন। প্রকাশকরা জানিয়েছেন, মুক্তিযুদ্ধ ও ইতিহাসভিত্তিক বইয়ের প্রতি পাঠকদের আগ্রহ সবচেয়ে বেশি। এ দিকে, মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার মেলায় দিনব্যাপী বিশেষ চমক থাকছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
মেলায় আজ বেশ কিছু উল্লেখযোগ্য নতুন বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) থেকে অমিত হাসান সোহাগের ‘ডাঙ্গুয়া কারাম’, জ্ঞানকোষ প্রকাশন থেকে নোবেলজয়ী লেখক লাজলো ক্রাসনাহোরকাইয়ের ‘হোমারের পদরেখা ধরে’ এবং প্রথমা প্রকাশন থেকে মহিউদ্দিন আহমদের ‘আহমদ ছফা: আমার কথা কইবে পাখি’। পাঠকদের মধ্যে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ইতিহাস, জুলাই গণ-অভ্যুত্থান এবং সাহিত্যভিত্তিক বইয়ের প্রতি বিশেষ আগ্রহ দেখা গেছে।
প্রতিদিনের মতো আজও বেলা আড়াইটায় মেলার কার্যক্রম শুরু হয়। সন্ধ্যায় বিজয় বইমেলার নজরুল মঞ্চে সাংস্কৃতিক সংগঠন ‘বাংলা আমার’-এর শিশু শিল্পীদের দেশাত্মবোধক গান ও আবৃত্তি দর্শকদের মুগ্ধ করে। এছাড়া শিল্পী হুমায়ুন আজম রেওয়াজ লোকসংগীত ও গণসংগীত পরিবেশন করেন।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মেলায় থাকছে দিনব্যাপী বিশেষ আয়োজন। আয়োজকরা জানান, মঙ্গলবার সকাল ১১টা থেকে শিশুদের জন্য থাকবে আঁকিবুঁকি ও ‘গুড্ডু টয়েস’-এর খেলার আসর। দিনব্যাপী ‘ওয়ান নাইন জিরোস ট্রি ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে বিতরণ করা হবে গাছের চারা।
বিকেলে বিজয় মঞ্চে অনুষ্ঠিত হবে লেখক আড্ডা, যেখানে অংশ নেবেন লেখক সাদাত হোসাইন ও সুহান রিজওয়ান। সন্ধ্যায় থাকছে ‘খেলার শৈশব’, পেন্টোমাইম মুভমেন্টের মূকাভিনয় এবং ‘মজার ইশকুল’-এর শিশু শিল্পীদের পরিবেশনা। রাতে বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চস্থ হবে ম্যাড থিয়েটারের মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘ঘরে ফেরা’।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৮ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে