স্ট্রিম সংবাদদাতা

বগুড়ার সান্তাহারে নীল সাগর ট্রেনের লাইনচ্যুত ৯টি বগি উদ্ধারে আনা হয়েছে রিলিফ ট্রেন। ঈশ্বরদীর পাকশি ও পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেনটি আনা হয়। বর্তমানে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার কাজ চলমান আছে।
বুধবার রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খাতুন।
সান্তাহারের স্টেশন মাস্টার আরও জানান, উদ্ধারকাজ দ্রুত গতিতে চলছে। যত দ্রুত সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এর আগে বেলা ২টায় সান্তাহার জংশন স্টেশনের বাগবাড়ী দক্ষিণ পাড়ায় ঢাকা থেকে আসা নীল সাগর ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় শতাধিক ট্রেন যাত্রী আহত হন। ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, পুলিশ ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে আদমদীঘি ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দিকে ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে সান্তাহার সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এবং দুর্ঘটনাকবলিত ট্রেনের চালক পলাতক রয়েছেন। এরই মধ্যে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ হওয়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১৩ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
২৭ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে