স্ট্রিম সংবাদদাতা

রাজশাহীতে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিদর্শন ফি নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা প্রণয়ন, সরকারি হাসপাতালে লাশ পরিবহন সিন্ডিকেটের দৌরাত্ম্য নিরসনসহ ৬ দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর কাছে এই স্মারকলিপি দেয় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
স্মারকলিপিতে বলা হয়, রাজশাহী অঞ্চলের স্বাস্থ্যসেবা বর্তমানে বিভিন্ন সমস্যায় জর্জরিত, যা সাধারণ মানুষের জীবনমান ও স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে কিছু বিশেষজ্ঞ চিকিৎসক হঠাৎ করে তাদের পরিদর্শন ফি বাড়িয়ে দেড় হাজার টাকা করেছেন। উত্তর, দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে চিকিৎসার জন্য আসা নিম্ন ও মধ্যবিত্ত মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা এবং রোগীদের নিরাপদ চিকিৎসা সেবার দাবি জানানো হয়।
সরকারি হাসপাতালে লাশ পরিবহনে দীর্ঘদিন ধরে একটি অসাধু সিন্ডিকেট অতিরিক্ত অর্থ আদায় করছে। এতে শোকাহত পরিবারগুলো চরম ভোগান্তি ও অমানবিক পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। এই সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সংগঠন দুটি।
স্মারকলিপিতে আরও বলা হয়, রাজশাহীতে নির্মিত বিশেষায়িত শিশু হাসপাতাল কয়েক বছর আগে শেষ হলেও চালু হয়নি। শিশুদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে এটি দ্রুত চালু করা জরুরি। হামের টিকাদান কর্মসূচি জোরদার ও গণসচেতনতা বৃদ্ধি, সরকারি হাসপাতালের অবকাঠামো ও জনবল বৃদ্ধি করার দাবিও জানানো হয়েছে।
স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন– রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, বাপার রাজশাহী কমিটির সভাপতি মাহমুদ হোসেন, সাধারণ সম্পাদক সেলিনা বেগম, উন্নয়নকর্মী আফজাল হোসেন, বাপার জেলা কমিটির কোষাধ্যক্ষ জাহিদ হাসান, পবা শাখার সহসভাপতি হাসিনুর রহমান, সাংবাদিক হেলেন খান প্রমুখ।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে