স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রাম নগরের একটি ইন্টারনেট সেবাদান প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুরের পর প্রায় ৩৫ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে চকবাজার–বাকলিয়া এক্সেস সড়কে অবস্থিত ডিডিএন নামে ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে এ ঘটনা ঘটে। মুখোশধারী সশস্ত্র ব্যক্তিরা এই হামলা চালায় বলে চকবাজার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি, ২০ থেকে ৩০ জনের একটি সশস্ত্র দল কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালিয়ে প্রায় ৩৫ লাখ টাকা নিয়ে যায়। এর আগেও তাদের কাছে দুই কোটি টাকা চাঁদা দাবি করা করেছি একটি চক্র।
ডিডিএন-এর হেড অব সেলস মো. রবিউল হোসেন রাকিব বলেন, দুপুরে ৩০ থেকে ৩৫ জনের একটি দল মুখোশ পরে অফিসে প্রবেশ করে। তাদের কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। তারা কর্মীদের ভয়ভীতি দেখিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় অফিসের কম্পিউটার, ল্যাপটপসহ বিভিন্ন যন্ত্রপাতি ভেঙে ফেলা হয়। পরে তারা অফিসে থাকা প্রায় ৩৫ লাখ টাকা নগদ নিয়ে যায়। এতে তাদের বড় ধরনের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।
রবিউল হোসেন রাকিবের দাবি, এর আগে একটি চাঁদাবাজ চক্র তাদের কাছে দুই কোটি টাকা চাঁদা দাবি করেছিল। সেই দাবির সঙ্গে এই হামলার সম্পর্ক রয়েছে বলে তাদের সন্দেহ।
চকবাজার থানার ওসি মো. নূর হোসেন মামুন বলেন, ডিডিএন নামের একটি ইন্টারনেট প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলার অভিযোগে থানায় লিখিত পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

.png)

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা করা হয়।
২৯ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে একটি ট্রাকভর্তি ২৪ টন সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই সার ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজিবি।
২ ঘণ্টা আগে
দেশের ৬৪টি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকির জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দিয়েছে সরকার।
৫ ঘণ্টা আগে
সিরাজগঞ্জ সদরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত অপর একজনকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে