স্ট্রিম প্রতিবেদক

হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) নতুন করে হাম শনাক্ত হয়েছে ৮৪ জনের। আর লক্ষণ পাওয়া গেছে ১ হাজার ১৫১ জনের শরীরে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হাম শনাক্ত হওয়া ৪৯ জনের মৃত্যু হয়েছে। আর হামের লক্ষণ থাকা রোগীর মধ্যে ২২৭ জনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় এমন কোনো রোগীর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে ৩৭ হাজার ১৩১ জনের শরীরে হামের লক্ষণ দেখা গেছে। তাদের মধ্যে হাম শনাক্ত হয়েছে ৫ হাজার ২৮ জনের। সব মিলিয়ে ছোঁয়াচে রোগটির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয় ২৫ হাজার ১৫৮ জন। তাদের মধ্যে ২১ হাজার ৭৫৬ জন ছাড়পত্র পেয়েছে।
এদিকে, আজ রাজধানীর আগারগাঁওয়ে বক্ষব্যাধি হাসপাতালে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, হামের টিকাসহ মানবসম্পদে কোনো সংকট নেই। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ৬ মাস থেকে ৫৯ মাসের শতভাগ শিশু হামের টিকার আওতায় আসবে। শরীরে অ্যান্টিবডি তৈরি হতে একটু সময় লাগে। শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা করি।

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১২ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
২৭ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে