স্ট্রিম প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আইন ও বিচার বিভাগ এবং ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএসে নতুন নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে এই বিভাগ ও ইনস্টিটিউটে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পুরানো নীতিমালা অনুযায়ী সিলেকশন বোর্ড বসার অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শাখা সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর সিন্ডিকেট সভায় নতুন শিক্ষক নিয়োগ নীতিমালার অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর ২৪ সেপ্টেম্বর আইন ও বিচার বিভাগ এবং ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে।
তবে নতুন নীতিমালায় কিছু অসংগতি থাকায় পুনরায় একাডেমিক কাউন্সিলের সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ১১ ডিসেম্বর সিন্ডিকেট সভায় এই নীতিমালায় বেশ কিছু পরিবর্তন আনা হয়।
নতুন নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আবেদন করার পর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর ও গবেষণায় স্কোরিং করা হবে। এই স্কোরিংয়ের ভিত্তিতে চাকরিপ্রার্থী বাছাই শেষে তাঁদের ভাইবা পরীক্ষা ও ডেমো ক্লাসে অংশ নেওয়ার কথা। উভয় পরীক্ষায় উত্তীর্ণ ও সর্বোচ্চ নম্বর পাওয়া প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।
তবে ২১ সেপ্টেম্বর অনুমোদিত নীতিমালার আলোকে ২৪ সেপ্টেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও আগামী ২৯ জানুয়ারি ও ৩ ফেব্রুয়ারি পুরানো (২০১৬ সালের) নীতিমালার আলোকে সিলেকশন বোর্ড বসতে যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক প্রশাসনিক কর্মকর্তা স্ট্রিমকে এই তথ্য নিশ্চিত করেছেন। পুরানো নীতিমালায় বোর্ড বসায় কোনো ভাইবা ও ডেমো ক্লাস থাকছে না। এর ফলে শিক্ষক নিয়োগে জালিয়াতি ও স্বজনপ্রীতির আশঙ্কা করছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, ‘আমরা শিক্ষার্থীরা বিগত বছরগুলোতে অবৈধভাবে শিক্ষক নিয়োগের বিরুদ্ধে আন্দোলন করেছি। সিন্ডিকেটে নতুন নীতিমালা অনুমোদন হওয়ার পরও পুরানো নীতিমালায় নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের নিন্দা জানাই। প্রশাসন সিলেক্টিভ কাউকে নিয়োগ দেওয়ার জন্যই এই পথ বেছে নিয়েছে।’
ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী স্ট্রিমকে বলেন, ‘নতুন নীতিমালা অনুমোদনের পর পুরানো নিয়মে নিয়োগ দেওয়া অবৈধ। এর ফলে নিয়োগ প্রক্রিয়ায় জালিয়াতির সম্ভাবনা রয়েছে।’
পুরানো নীতিমালার আলোকে সিলেকশন বোর্ড বসার বিষয়টি স্বীকার করেছেন ডেপুটি রেজিস্ট্রার বিএম কামরুজ্জামান। তিনি বলেন, ‘বিভাগ দুটির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর শিক্ষক নিয়োগ নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। সে কারণে ২০১৬ সালের নিয়োগ নীতিমালার ভিত্তিতেই সিলেকশন বোর্ডের কার্যক্রম পরিচালিত হবে।’
তবে এ বিষয়টি অস্বীকার করেছেন উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। তিনি বলেন, ‘সামনে অনুষ্ঠিতব্য নিয়োগ ভাইবা বোর্ড নতুন নীতিমালা অনুযায়ীই হবে।’

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৩ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪১ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে