স্ট্রিম প্রতিবেদক

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ক্রমাগত ভালো হচ্ছে বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
আজ মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনের আলোচনার শুরুতে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
অধিবেশনের শুরুতে ‘পয়েন্ট অব অর্ডার’-এ দাঁড়িয়ে শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আমাদের সংসদের বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাসের শারীরিক পরিস্থিতির সর্বশেষ অবস্থা সম্পর্কে এই সংসদ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানায়নি। এছাড়া সরকারদলীয় আরও দুজন সংসদ সদস্য ঋণখেলাপির মামলায় আটকে রয়েছেন, সে বিষয়টিও এখনো স্পষ্ট করা হয়নি। আমাদের জানা দরকার, সংসদ সদস্য হিসেবে তাঁরা এখন কী ভূমিকা পালন করতে পারছেন।’
এ সময় মির্জা আব্বাসকে নিয়ে ‘শহীদ ওসমান হাদি’ প্রসঙ্গে ছড়িয়ে পড়া গুজব নিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ব্রিফ’ দাবি করেন।
শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যের পরই প্রতিবাদ জানিয়ে জাতীয় সংসদের ‘চিফ হুইপ’ নুরুল ইসলাম মনি কথা বলার সুযোগ চান। স্পিকার তাঁকে সুযোগ দিয়ে বলেন, ‘গুজব সম্পর্কে কিছু বলবেন না। এটি নোটিশে অন্তর্ভুক্ত হয় না।’
এরপর চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, ‘অনেকগুলো বিষয় পয়েন্ট অব অর্ডার হয় না। আপনি ‘অ্যালাউ’ করেন বলে হতে পারে। তবে না হওয়া ভালো। তিনি মির্জা আব্বাস সম্পর্কে জানতে চাইছেন, আপনি জানাতে পারেন। আর দুজন সংসদ সদস্যের বিষয় আদালতে রয়েছে। আদালত সিদ্ধান্ত দিলেই কেবল চূড়ান্ত হবে। এর আগে এই বিষয়ে কোনো কিছু বলার সুযোগ নেই।’
নুরুল ইসলাম মনির বক্তব্যের পর স্পিকার বলেন, ‘এগুলো কোনো পয়েন্ট অব অর্ডার না। তাছাড়া মির্জা আব্বাস আমাদের চিঠি দিয়ে জানিয়েছেন তাঁর অবস্থা ক্রমাগত ভালো হচ্ছে। যথাসময়ে সুস্থ হলে তিনি এখানে আসবেন। বাকি গুজব নিয়ে জাতীয় সংসদ সময় নষ্ট করতে পারে না। কোনো সংসদ সদস্যের যদি সদস্যপদ চলে যায়, তবে তা যথাসময়ে সংসদ থেকে জানানো হবে।’

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
১০ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে