স্ট্রিম প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই বলে মনে করছে সরকার। রোববার (১৬ আগস্ট) দুপুরে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে একথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একেএম শহীদুল করিম।
তিনি বলেন, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে উভয় দেশ কয়েক সপ্তাহ ধরে পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। তবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা গত ৫ আগস্ট নতুন দিল্লিতে যেভাবে প্রকাশ্য সংবাদ সম্মেলনে কথা বলেছেন, তাতে এই প্রক্রিয়ার পরিবেশ বিনষ্ট হয়েছে। আমরা এই বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আমরা মনে করি, এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন।
শহীদুল করিম বলেন, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা এবং অন্য পলাতক অপরাধীদের দ্রুত ফেরত পাঠাতে এবং শহীদ শরিফ ওসমান হাদী হত্যাকাণ্ডে অভিযুক্ত ঘাতকদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছি। বাংলাদেশ এই জবাবের অপেক্ষায় আছে।
এ সময় সরকারের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয়, সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে প্রতিবেশীদেরসহ অন্য সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আমরা আমাদের ‘ব্যালেন্স ফার্স্ট’ (ভারসাম্য রক্ষা) নীতি অব্যাহত রাখব।

.png)

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি কার্যালয়ে বোমা হামলার ঘটনা ঘটেছে। সেখানে দুটি বোমা বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। এছাড়া ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত পৌনে ১২টার দিকে ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি কার্যালয় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৬ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন। এ সময় বিএনপির
২ ঘণ্টা আগে
মৌলভীবাজারে চলমান লোডশেডিংয়ে ৯৩টি চা বাগানের উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চা পাতা প্রক্রিয়াজাত করতে পারছেন না শ্রমিকেরা। এতে উৎপাদন কমে ক্ষতির মুখে পড়ছেন বাগান মালিকেরা।
৩ ঘণ্টা আগে
খুলনার রূপসায় জয় ঢালীকে (২৭) কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনী মহল গ্রামে একটি চায়ের দোকানের সামনে এই ঘটনা ঘটে। জয় ঢালী দুর্জনী মহল গ্রামের বাসিন্দা আক্তার ঢালীর ছেলে। তাঁর একটি ঘের রয়েছে, যেটি নিজেই দেখাশুনা করতেন।