স্ট্রিম সংবাদদাতা

মৌলভীবাজারে চলমান লোডশেডিংয়ে ৯৩টি চা বাগানের উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চা পাতা প্রক্রিয়াজাত করতে পারছেন না শ্রমিকেরা। এতে উৎপাদন কমে ক্ষতির মুখে পড়ছেন বাগান মালিকেরা।
চা শ্রমিকেরা জানান, চা উৎপাদন কোনোভাবে থেমে থেমে করার কাজ নয়। বাগান থেকে কচি পাতা সংগ্রহের পর নির্দিষ্ট সময়ের মধ্যে প্রক্রিয়াজাত করতে হয়। কিন্তু বিদ্যুৎ না থাকায় উইদারিং, রোলিং, ড্রায়িংয়ের মতো গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করা যাচ্ছে না। এতে কাঁচা পাতা নষ্ট হচ্ছে।
সারা দেশে গ্যাস সংকটের প্রভাবে মৌলভীবাজারেও গত কয়েক সপ্তাহ ঘন ঘন লোডশেডিং হচ্ছে। দিনে পাঁচ থেকে ছয় ঘণ্টা, কখনো আরও বেশি সময় বিদ্যুৎ থাকছে না। উৎপাদন সচল রাখতে জেনারেটর ব্যবহার করলে, বাড়ছে উৎপাদন ব্যয়।
খাত সংশ্লিষ্টদের মতে, কাঁচা পাতা দীর্ঘ সময় পড়ে থাকলে, স্বাভাবিক গুণাগুণ কমে যায়। এতে বাজারমূল্যে ধস নামে।
ন্যাশনাল টি কোম্পানির চাম্পারাই চা বাগানের ব্যবস্থাপক রাহেল রানা বলেন, চা উৎপাদন সময়নির্ভর প্রক্রিয়া। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রক্রিয়াজাত করতে না পারলে মান কমে যায়। বিদ্যুৎ না থাকায় আমরা প্রায়ই মাঝপথে কাজ বন্ধ করতে বাধ্য হচ্ছি। বিকল্প হিসেবে জেনারেটর থাকলেও, ডিজেলের উচ্চমূল্যের কারণে একটানা ব্যবহার সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, শুধু আর্থিক ক্ষতি নয়, শ্রম ও সময়– সবকিছুর অপচয় হচ্ছে। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে চা শিল্প সংকটে পড়বে।
মাধবপুর চা বাগানের ব্যবস্থাপক দিপন কুমার সিংহ বলেন, বিদ্যুৎ না থাকায় শুধু উৎপাদন কমে যাচ্ছে না, শ্রমিকদের নিয়মিত কাজ ব্যাহত হচ্ছে। উৎপাদন ব্যাহত হলে বাগানের নিয়মিত ব্যয় মেটানো কঠিন হয়ে পড়ে। শ্রমিকদের মজুরি, রেশন, কারখানা, বাগান রক্ষণাবেক্ষণসহ প্রতিদিনই বিপুল অর্থ ব্যয় করতে হয়। কিন্তু উৎপাদন কমে গেলে সেই ব্যয়ভার বহন করা কঠিন হয়ে যায়।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী সুজিত কুমার বিশ্বাস বলেন, বর্তমানে চাহিদার তুলনায় ৩৫ থেকে ৪০ শতাংশ কম বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এই কারণে লোডশেডিং হচ্ছে। আশা করছি, কয়েক দিনের মধ্যেই সমস্যার সমাধান হবে।

.png)

খুলনার রূপসায় জয় ঢালীকে (২৭) কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনী মহল গ্রামে একটি চায়ের দোকানের সামনে এই ঘটনা ঘটে। জয় ঢালী দুর্জনী মহল গ্রামের বাসিন্দা আক্তার ঢালীর ছেলে। তাঁর একটি ঘের রয়েছে, যেটি নিজেই দেখাশুনা করতেন।
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদরের কাড়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জোয়ারে প্লাবিত হচ্ছে মাজিডাঙ্গা আশ্রয়ণ প্রকল্প। এতে দুর্ভোগে পড়েছে ১৪০ পরিবার। সরেজমিনে দেখা যায়, এই আশ্রয়ণ প্রকল্পের সড়ক, বসতঘর, রান্নাঘর ও মসজিদ জোয়ারের পানিতে তলিয়ে রয়েছে। কাদাপানিতে চলাচল করছেন বাসিন্দারা।
২ ঘণ্টা আগে
রাঙামাটি শহরের উপকণ্ঠ মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ সড়ক থেকে ছিটকে পড়লে চারজন নিহত ও অন্তত দুজন আহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে সদরের মানিকছড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮), শান্তি রঞ্জন চাকমা (৬৫) ও শোভা চাকমা (৫২)।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান হাসিব মাদকসহ আটক হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) চৌদ্দপাই মিজানের মোড় এলাকা থেকে তাঁকে আটকের কথা জানিয়েছেন মতিহার থানার ওসি গোলাম কবির।তিনি বলেন, এসআই রিপন কুমার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ‘ট্যাপেন্টাডল’ নামের মাদকসহ হ
২ ঘণ্টা আগে