রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্ট্রিম ছবি

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৬ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১১টার দিকে জামায়াত-নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করে ইসি।

যাচাই-বাছাইয়ের প্রাথমিক কাজ শেষ হওয়ায় ইসি শিগগিরই বৈধ প্রার্থীদের নাম প্রকাশ করবে। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের বৈধ প্রার্থীরা আগামী ১৮ আগস্ট বিকেল ৪টার মধ্যে তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। এরপর আগামী ২০ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা