স্ট্রিম সংবাদদাতা

লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার (২৪ জুলাই) রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম ভেলাবাড়ি গ্রামের মাদ্রাসাতু তাহফিযীল কুরআন ওদ্দীনিয়া হাফেজিয়া এলাকায় তাকে আটক করে পুলিশে দেয় গ্রামবাসী। অভিযুক্ত শাহজালাল ওই মাদ্রাসার শিক্ষক। তার বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচারদ্বারা সরকারটারী গ্রামে।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার (২১ জুলাই) রাতে মাথা ব্যথার কথা বলে মাদ্রাসার আবাসিক এক ছাত্রকে নিজ কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করেন শিক্ষক শাহজালাল। পরদিন ওই ছাত্র বাড়ি চলে যায়। পরিবারের পক্ষ থেকে মাদ্রাসায় ফেরত যাওয়া জন্য চাপাচাপি করলে সে বিষয়টি পরিবারের কাছে জানায়। পরে বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষকে অবগত করে শিক্ষার্থীর পরিবার।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার অভিযুক্ত শিক্ষককে নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ বসে। সেখানে তিনি বলাৎকারের বিষয়টি স্বীকার করেন। পরে উপস্থিত লোকজন তাঁকে চর-থাপ্পড় দিয়ে পুলিশে সোপর্দ করে।
আদিতমারী থানার ওসি নাজমুস সাকিব সজীব বলেন, ছাত্রের বাবার লিখিত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এ মামলায় শাহজালালকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে সোপর্দ করা হয়। তাঁকে কারাগারে পাঠিয়েছেন বিচারক।

.png)

মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
২ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভার আশুলিয়ায় চাঁদার জন্য নারীসহ তিনজনকে পাঁচ ঘণ্টা জিম্মি করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় জিম্মিকারীরা।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বাংলা বাজারের একটি নালা থেকে ১৩৫০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) দুপুর ২টার দিকে বিএসআরএম কারখানা সংলগ্ন একটি নালা পরিষ্কারের সময় এগুলো পাওয়া যায়।
৩ ঘণ্টা আগে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনিবার সকাল ৮টা থেকে এর আগের ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৪৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
৩ ঘণ্টা আগে