স্ট্রিম প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এখন থেকে সরাসরি নগর স্বাস্থ্যসেবার সম্পূর্ণ দায়িত্ব পালন করবে। নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য ও মানসম্পন্ন করতে ১ জুলাই থেকে এই কার্যক্রম চালু করা হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসির মুখপাত্র জোবায়ের হোসেন।
জোবায়ের হোসেন বলেন, ‘স্বাস্থ্যসেবা নাগরিকদের একটি মৌলিক অধিকার। তাই প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার এই নবযাত্রায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দিকনির্দেশনা অনুযায়ী ও অংশীজনদের সহযোগিতায় সেবা প্রদানে কোনো ঘাটতি রাখা হবে না।’
ডিএনসিসির মুখপাত্র আরও বলেন, ‘এই পরিবর্তনের ফলে নগরের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীও এখন সুলভে ও সহজে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পাবে, যা নগরবাসীর সামগ্রিক স্বাস্থ্য-মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
১৯৯৮ সাল থেকে স্থানীয় সরকার বিভাগের অধীনে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট (২য় পর্যায়)-এর মাধ্যমে ডিএনসিসিতে নগর মাতৃসদন, প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং স্যাটেলাইট কেন্দ্রগুলো পরিচালিত হয়ে আসছিল। এই প্রকল্পের আওতায় ২১টি ওয়ার্ডে ৬টি নগর মাতৃসদন, ৩০টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং ৬০টি স্যাটেলাইট কেন্দ্রের মাধ্যমে নাগরিকদের বিভিন্ন প্রকার স্বাস্থ্যসেবা দেওয়া হতো।
ডিএনসিসির মুখপাত্র জোবায়ের হোসেন বলেন, ‘গত প্রায় দুই দশক ধরে এই সেবা পরিচালিত হচ্ছিল স্থানীয় সরকার বিভাগের ‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট (দ্বিতীয় পর্যায়)’–এর আওতায়। এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন কেন্দ্র থেকে নাগরিকদের মাতৃত্ব, শিশুস্বাস্থ্য, প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যসচেতনতা সম্পর্কিত নানা সেবা দেওয়া হতো।
প্রকল্পটির মেয়াদ ৩০ জুন শেষ হওয়ায় পরদিন থেকেই সেবাগুলোর দায়িত্ব নেয় ডিএনসিসি। মুখপাত্র জানান, এখন থেকে নগর স্বাস্থ্যসেবা কার্যক্রম পুরোপুরি সিটি করপোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে, যা হবে আরও টেকসই, স্বচ্ছ এবং নাগরিকবান্ধব।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৮ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে