সাভারের সেই ‘প্রেশার কুকার বোমা’ নিষ্ক্রিয়, বিস্ফোরণে কাঁপল আশপাশ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাভার (ঢাকা)

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১৮: ৫২
সাভারে মসজিদ মাঠে পাওয়া ‘প্রেসার কুকার বোমটি’ বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয়। ভিডিও থেকে নেওয়া ছবি

ঢাকার সাভারের সাধাপুর এলাকার একটি মসজিদের মাঠে পাওয়া ‘প্রেসার কুকার বোমটি’ বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে ঘোড়া মসজিদ মাঠে বোমাটি নিষ্ক্রিয় করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট। এ সময় বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশ। দূর থেকেও সাদা ধোঁয়া উঠতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, অনেক আগেই ওই জায়গা (মসজিদ মাঠ) থেকে আমাদের ৫০০ মিটারের বেশি দূরে সরিয়ে দেওয়া হয়েছিল। দুপুরে ঢাকা থেকে লোক আসার অনেকক্ষণ অপেক্ষার পর বোম বিস্ফোরণের বিকট শব্দ শুনি। আকাশে ধোয়া দেখি।

এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) রাত দেড়টার দিকে সাধাপুর গোপেরবাড়ী লালটেক ঘোড়া মসজিদের মাঠে একটি নীল রং প্লাস্টিকের ড্রাম দেখে স্থানীয় লোকজন। ড্রামের ভেতর কাপড়চোপড়ের মধ্যে কসটেপ মোড়ানো একটি প্রেসার কুকারও ছিল। তারা ড্রাম থেকে প্রেসার কুকারটি বের করে মসজিদের মাঠে রেখে দেয়।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, অজ্ঞাতনামা ৩ জন ব্যক্তি প্লাস্টিকের ড্রামটি মঙ্গলবার রাতে মসজিদের মাঠে রেখে যায়।

সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, খবর পেয়ে আজ বুধবার সকাল ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে প্রেসার কুকারটি দেখে বোম বলে ধারণা করা হয়। পরে বোম নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দিয়ে পুরো মাঠটি ঘিরে রাখা হয়েছিল। দুপুর পৌনে ২টার দিকে ডিএমপির বোম নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বেলা সাড়ে ৩টার দিকে বোমটি নিষ্ক্রিয় করেছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত