স্ট্রিম প্রতিবেদক

কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণ করতে সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করে বিবৃতি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বুধবার (১৩ মে) দলটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ওই বিবৃতিতে চামড়ার বাজারের সিন্ডিকেট ভাঙার দাবিও জানান।
বিবৃতিতে বলা হয়, কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণে সরকার ব্যর্থ হয়েছে। সিন্ডিকেট ভাঙতে পারেনি। পুরোনো সিন্ডিকেট এখনও বহাল আছে। বিগত বছরের দামের সঙ্গে মিল রেখে এবারও চামড়ার মূল্য নির্ধারণ করেছে সরকার।
বিবৃতিতে আরও বলা হয়, কোরবানির পশুর চামড়া দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে। অথচ গত কয়েক বছর ধরে কতিপয় অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে স্বল্পমূল্যে চামড়া ক্রয় করে এ শিল্পকে ধ্বংস করে দিচ্ছে। এর মাধ্যমে গরিব ও এতিমদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে। কওমি মাদ্রাসার শিক্ষাখাতে চামড়ার ভূমিকা ব্যাপক। ন্যায্যমূল্য নির্ধারণ করতে না পারায় গরিব ও এতিমদের অনেক ক্ষতি হলো।
বর্তমান সরকারের উদ্দেশ্যে বিবৃতিতে বলা হয়, বিএনপি সরকার বিগত ২০০১ সালে ক্ষমতায় থাকাকালীন চামড়ার দাম ছিল এর চেয়ে বেশি। অথচ ২৫ বছর পর এসে চামড়ার দাম কীভাবে কমে, জাতি জানতে চায়।
এর আগে, এবারের কোরবানির পশুর চামড়ার দাম প্রতি বর্গফুটে গতবছরের চেয়ে ২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়।বিকালে কোরবানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে সচিবালয়ে সভা শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই তথ্য জানান।

.png)
পদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১৫ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৪১ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
২ ঘণ্টা আগে