রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রংপুর

রংপুর নগরীর সেন্ট্রাল রোডে হোটেল নর্থভিউয়ের ছাদ থেকে পড়ে ছাত্রীর মৃত্যু হয়। স্ট্রিম ছবি

রংপুর নগরীর একটি আবাসিক হোটেলের ছাদ থেকে পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) বিকেল পৌনে ৬টার দিকে নগরীর সেন্ট্রাল রোডে অবস্থিত হোটেল নর্থভিউয়ে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিক্ষার্থীর নাম নুসজাত। তার বাড়ি নগরীর খলিফাপাড়া এলাকায়। সে রংপুর ক্যান্টপাবলিক স্কুল অ্যান্ড কলেজের থেকে বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী ছিল জানিয়েছে পুলিশ।

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিকেলে পৌনে ৫টার দিকে ওই কলেজছাত্রী হোটেলটির ৯ তলা ভবনের ছাদে যায়। সেখানে এক ঘণ্টা অবস্থান করেন সে। একপর্যায়ে ছাদের রেলিংয়ের ওপর বসার চেষ্টা করলে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ছাত্রীর মা আফসানা পারভিন জিনা বলেন, নুসজাত দুপুরে আইসিটি বিষয়ে প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছে। সে কীভাবে হোটেলে পৌঁছালো জানেন না। তারা এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেবেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ‘এটা আসলে কেন ঘটল, সে এটা কেন করল— এ বিষয়ে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছি না। আমরা বিস্তারিত তদন্ত করব। তদন্তের পরে এটা নিয়ে চূড়ান্ত মন্তব্য করতে পারব।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত