ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষক কার্ড-সংক্রান্ত এক সভায় প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

আগামী ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি ও কিউআর কোডসংবলিত 'কৃষক কার্ড' চালুর মাধ্যমে কৃষকের অধিকার ও সরকারি সহায়তা নিশ্চিত করার কথা বলেন তিনি।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত কৃষক কার্ড-সংক্রান্ত এক সভায় তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে ছবি ও কিউআর কোডসংবলিত কৃষক কার্ডে কৃষকের পরিচয়ের পাশাপাশি কৃষি উৎপাদন, সরকারি সহায়তা ও কৃষি বাজার-সংক্রান্ত তথ্য সংরক্ষণের ব্যবস্থা থাকতে হবে। সংশ্লিষ্টদের এ বিষয় বিবেচনায় রেখে কার্ড প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়।

তিনি জানান, কৃষকদের ব্যাংক হিসাব খোলার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে পর্যায়ক্রমে কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হবে।

সভায় জানানো হয়, কৃষি খাতে সরকারি ভর্তুকি, সহজ শর্তে ঋণ, প্রণোদনা এবং অন্যান্য সুবিধা প্রকৃত কৃষকের কাছে দ্রুত ও সহজে পৌঁছে দিতেই এ কৃষক কার্ড চালু করা হচ্ছে। চলতি অর্থবছরে ৪৩ লাখ কৃষক এ কার্ডের সুবিধা পাবেন। আগামী তিন বছরের মধ্যে দেশের প্রায় ২ কোটি কৃষককে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা রয়েছে।

সভায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ খাতের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মুখ্য সচিব, বিশেষ সহকারী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টেকসই পানি ব্যবস্থাপনায় সহযোগিতার আশ্বাস

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, সভায় দেশের খাল পুনরুদ্ধার, নদী ও বাঁধের স্থিতিশীলতা, নগর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য পানি পরিশোধন এবং বৃষ্টির পানি ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দ্রুত নগরায়ণের প্রেক্ষাপটে সমন্বিত ও কার্যকর নগর পরিকল্পনার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করবে এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত