স্ট্রিম সংবাদদাতা

সংযুক্ত আরব আমিরাতে পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের জামিন বাতিলের চেষ্টা চলছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ইতোমধ্যে ল ফার্ম নিয়োগ করা হয়েছে, তাঁর (বেনজীর আহমেদ) জামিন বাতিলের চেষ্টা করা হচ্ছে। আশা করছি, জামিন বাতিল এবং দ্রুত তাঁকে ফেরত আনতে পারব।
রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আমি মঞ্চে বসে জামিনের বিষয় শুনলাম। সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলেছি। তিনি দুবাইয়ে আমাদের অ্যাম্বাসেডরের সঙ্গে কথা বলেছেন।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘শুধু এই বিষয়ে কয়েকদিন আগেই আমরা ল ফার্ম নিয়োগ করেছি। তাদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা দেশটির সরকারের সংশ্লিষ্ট বিভাগকে বেনজীর আহমেদের জামিন বাতিলের জন্য রাজি করাবে। আমি খবর পেয়েছি, বেনজীর আহমেদকে দেশ ত্যাগ না করার শর্তে জামিন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শর্তের সার্টিফাইড কপি জোগাড় করতে বলেছি।’
তিনি আরও বলেন, ‘বেনজীর আহমেদ আইনানুগভাবে সংযুক্ত আরব আমিরাতে গেছেন। আমরা ল ফার্ম নিয়োগ করেছি। আমাদের চেষ্টা আমরা করছি। আমরা আশা করছি, জামিন বাতিল করতে পারব। দ্রুত সময়ের মধ্যে তাঁকে ফেরতও আনতে পারব।’
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহী পুলিশ লাইন্সে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অফিসার এবং ফোর্সের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

.png)

রাষ্ট্রপতি নির্বাচনে শুরুতে বিএনপির অন্তত চারজনের নাম সামনে এলেও এখন একজনকে ঘিরেই আলোচনা। এরমধ্যে জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। এতে জমে উঠেছে নির্বাচন। রাজনৈতিক মহলে কৌতূহল, রাষ্ট্রপতি পদে কাকে বেছে নেবে ক্ষমতাসীনরা।
৮ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে ভাড়াটিয়ার হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ফরিদা ইয়াসমিন (৫০) নামে এক গৃহকর্ত্রী। হত্যার পর লাশ টুকরো টুকরো করে পলিথিনে মুড়িয়ে বাড়ির পেছনে ফেলে রাখা হয়।
৮ ঘণ্টা আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা টাকার জন্য শরিফুল ইসলাম হিরা (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৮ আগষ্ট) গোয়ালন্দ বাজারের তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৯ ঘণ্টা আগে
লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বন ছেড়ে অজগর প্রায়ই লোকালয়ে চলে আসছে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বনসংলগ্ন এলাকায় এসব অজগরের দেখা মিলছে। বাড়ির আঙিনা, হাঁস-মুরগির খামার, বাঁশঝাড়, চা-বাগান ও হাওড়ের আশপাশে অজগর পাওয়া যাচ্ছে। এতে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
৯ ঘণ্টা আগে