স্ট্রিম প্রতিবেদক

চলতি আগস্ট মাসের শেষ সপ্তাহের মধ্যেই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবারও পুরোপুরি উন্মুক্ত হতে পারে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
রোববার (২ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে 'জাতীয় কর্মপরিকল্পনা (২০২৬-৩০)' উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
শামা ওবায়েদ বলেন, 'মালয়েশিয়া সরকারের সঙ্গে আমাদের সফল আলোচনা হয়েছে। এর ফলস্বরূপ চলতি আগস্ট মাসের শেষ সপ্তাহের মধ্যে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবারও পুরোপুরি উন্মুক্ত হতে যাচ্ছে। এটি আমাদের জন্য অত্যন্ত সুখবর।'
প্রতিমন্ত্রী বলেন, সরকার নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে কাজ করছে। বাংলাদেশ আন্তর্জাতিকভাবে গ্লোবাল কমপ্যাক্ট ফর মাইগ্রেশন (জিসিএম) চ্যাম্পিয়ন দেশ হিসেবে বৈশ্বিক অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
দেশের অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, অনিয়মিত ও ঝুঁকিপূর্ণ অভিবাসনের কারণে অনেক কর্মী দালালচক্রের প্রতারণার শিকার হয়ে ঋণের বোঝায় জর্জরিত হচ্ছেন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পরিবার। এ কারণে অভিবাসন ব্যয় কমিয়ে সহনীয় পর্যায়ে আনতে সরকার গুরুত্ব দিচ্ছে।
শামা ওবায়েদ বলেন, বিশ্ব শ্রমবাজার দ্রুত পরিবর্তিত হচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে স্বয়ংক্রিয় প্রযুক্তি ও আধুনিক সরঞ্জামের ব্যবহার বাড়ছে। ফলে ভবিষ্যতে কারিগরি ও প্রযুক্তিগতভাবে দক্ষ কর্মীদের চাহিদা আরও বাড়বে। সেই চাহিদা পূরণে দক্ষ জনশক্তি তৈরিতে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।
প্রবাসীদের সেবা আরও সহজ ও কার্যকর করতে বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোর কনস্যুলার সেবা আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, অভিবাসন খাতের সমন্বয় ও অনিবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলাদা 'মাইগ্রেশন অ্যান্ড এনআরবি অ্যাফেয়ার্স উইং' চালু করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরের জন্য প্রণীত জাতীয় কর্মপরিকল্পনা দেশের অভিবাসন ব্যবস্থাকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও আধুনিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা, জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রতিনিধি এবং দেশি-বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

.png)

বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। একইসঙ্গে সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার তথ্য জানানো হয়েছে।
৫ মিনিট আগে
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে চিঠি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
২৪ মিনিট আগে
গ্যাস ও বিদ্যুতের চলমান সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
৪৪ মিনিট আগে
মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে কিছু যুবকের তোপের মুখে পড়েছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজউদ্দিন খান। এ ঘটনার নেপথ্যে হাসপাতালে থাকা লোকজনকে ‘দালাল’ আখ্যা দেওয়ার অভিযোগ রয়েছে।
১ ঘণ্টা আগে