স্ট্রিম প্রতিবেদক

আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের সঙ্গে চুক্তি বাতিলের ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সৈকতের আন্তর্জাতিক ব্যস্ততার কারণে এপ্রিলে শেষ হওয়া চুক্তি নবায়ন করা হচ্ছে না বলে জানিয়েছে বিসিবি। মঙ্গলবার (৪ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিসিবি।
বিসিবি জানায়, বোর্ডের সঙ্গে সৈকতের প্রথম চুক্তির মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বরে শেষ হয়েছিল। পরে তা ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। সৈকতের আইসিসি এলিট প্যানেলে কাজের পরিধি ও ব্যস্ততার কারণে চুক্তি আর নবায়ন হয়নি।
সম্প্রতি সামাজিক মাধ্যমে গুঞ্জন ওঠে, ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনীর বিপক্ষে ম্যাচে তাওহীদ হৃদয়ের সঙ্গে কথা-কাটাকাটির জেরে সৈকতেরর চুক্তি নবায়ন করেনি বিসিবি। ওই বাকবিতণ্ডার ঘটনায় হৃদয়কে প্রথমে এক ম্যাচ নিষেধাজ্ঞা, ৪ ডিমেরিট পয়েন্ট ও ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। পরে তা বাড়িয়ে দুই ম্যাচ করা হয়। এরপর আবার তা কমিয়ে এক ম্যাচ করা হয়।
এতে অসন্তোষ প্রকাশ করে ২০২৫ সালের ২১ এপ্রিল বিসিবির আম্পায়ারিং বিভাগ থেকে পদত্যাগের পত্র জমা দেন সৈকত। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড সেই পত্র গ্রহণ করেনি।
বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নতুন করে সৈকতকে বরখাস্ত বা এক বছর আগের পদত্যাগপত্র কার্যকর করা হয়নি; সম্পূর্ণ নিয়মমাফিক এলিট প্যানেলের ব্যস্ততার ফলেই এই চুক্তির সমাপ্তি ঘটেছে।
বিসিবি আরও জানিয়েছে, প্রাপ্যতা ও ফাঁকা সময়ে সৈকতকে বাংলাদেশের আন্তর্জাতিক সিরিজে বিশেষ ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্টেও এই সুযোগ রয়েছে।

.png)

সার্বিয়ার পোজারেভাচ শহরে আয়োজিত ‘রুদার ৩৫-এ গ্র্যান্ড মাস্টারস’ দাবা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া।
৭ ঘণ্টা আগে
লিওনেল মেসির বাবা জর্জ মেসি ৬৮ বছর বয়সে মারা গেছেন। আর্জেন্টিনা ও স্পেনের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় রাত ১০টার দিকে রোজারিওতে মারা যান তিনি।
১৩ ঘণ্টা আগে
১৯৮৭ সাল বাংলাদেশের দাবার ইতিহাসে মাইলফলক হয়ে থাকা একটি বছর। সে বছরই মাত্র ২১ বছর বয়সে নিয়াজ মোরশেদ বাংলাদেশের প্রথম গ্রান্ডমাস্টার হন। তাঁর হাত ধরে বিশ্বদাবার মানচিত্রে জায়গা করে নেয় বাংলাদেশ। এরপর আরও চারজন বাংলাদেশি গ্র্যান্ডমাস্টার হয়েছেন, কিন্তু ২০০৮ সালে এনামুল হোসেন রাজীবের পর সেই তালিকায় আর
১৫ ঘণ্টা আগে
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যাম থেকে ধারে ন্যাশনাল লিগের দল বোরহ্যাম উড এফসিতে যোগ দিয়েছেন ১৯ বছর বয়সী বাংলাদেশি ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ। ২০২৬-২৭ মৌসুম এই ক্লাবেই খেলবেন তিনি।
১৬ ঘণ্টা আগে