স্ট্রিম প্রতিবেদক

আগস্টের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুলাইয়ে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা।
রোববার (২ আগস্ট) বিইআরসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এই দর সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
সরবরাহ কমে সারা দেশে তীব্র গ্যাস সংকট চলছে। রাজধানীর বিভিন্ন এলাকায় ঘরে চুলা জ্বলছে না। শিল্পের উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। এই সংকটের অন্যতম কারণ কক্সবাজারের মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটি বন্ধে।
এমন পরিস্থিতিতে বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, আগস্টের জন্য ভোক্তাপর্যায়ে মূসকসহ প্রতিকেজি এলপিজির দাম ১৩৩ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা জুলাইয়ে ছিল ১২৭ টাকা ৩০ পয়সা। প্রতিকেজিতে দাম বাড়ায় সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব আকারের সিলিন্ডারের দাম আনুপাতিক হারে বৃদ্ধি পাবে।
গত দুই মাস এলপিজির দাম কমানো হয়েছিল। ১২ কেজির এলপিজিতে জুলাইয়ে ৩৫৭ এবং জুনে ৫৫ টাকা কমানো হয়। মে মাসে ১২ কেজি এলপিজির দাম ছিল ১ হাজার ৯৪০ টাকা।
সিলিন্ডার গ্যাসের পাশাপাশি গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটোগ্যাস) দামও বেড়েছে। আগস্টের জন্য অটোগ্যাসের দাম মূসকসহ প্রতিলিটার ৭৩ টাকা ৬৭ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা জুলাইয়ে ছিল ৭০ টাকা ৪০ পয়সা। জুনে অটোগ্যাসের দাম ছিল ৬৮ টাকা ১৩ পয়সা।
বিইআরসি জানায়, আগস্টের জন্য সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আরামকো ঘোষিত প্রোপেন ও বিউটেনের দাম অনুযায়ী গড় সৌদি সিপি (কনট্রাক্ট প্রাইস) প্রতি টন ৬৩৩ মার্কিন ডলার এবং ডলারের বিনিময় হার ১১২ টাকা ৩৯ পয়সা বিবেচনা করে এই মূল্য সমন্বয় করা হয়েছে।
২০২১ সালের এপ্রিল থেকে নিয়মিত আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজির দাম সমন্বয় করে আসছে বিইআরসি।

.png)

ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
৩ ঘণ্টা আগেচলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাসে সাধারণ মূল্যস্ফীতি কিছুটা কমেছে। জুলাইয়ে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৩২ শতাংশ, যা জুনে ছিল ৯ দশমিক ১৬ শতাংশ। এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতি কমেছে ৯ দশমিক ১৭ শতাংশ।
৪ ঘণ্টা আগে
একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকের পুরোনো ও বিতর্কিত পরিচালকদের কেউই ব্যাংকে ফেরার আবেদন করেননি। ফলে তাদের নিয়ন্ত্রণে ব্যাংক যাওয়ার পথ বন্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার।
১১ আগস্ট ২০২৬
বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন বাড়াতে ব্যাংক ও মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলোকে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে আগামী অর্থবছরের জন্য ১০০ কোটি টাকার তহবিল অনুমোদন করা হয়েছে।
১০ আগস্ট ২০২৬